যখনই কোনও ভোট সামনে আসে, তখনই আগের ভোটের ফলের সঙ্গে তুল্যমূল্য বিচার শুরু হয়ে যায়। আগেরবার বিধানসভা ভোটে কোন আসনে কে এগিয়ে ছিলেন, কে পিছিয়ে, তার উপর নির্ভর করে বর্তমান লড়াইয়ের ব্লুপ্রিন্ট সাজায় রাজনৈতিক দলগুলি। উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় ২০২১ এ বিজেপির উল্লেখযোগ্য দাপট দেখেছিল বাংলা। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলায় ভারতীয় জনতা পার্টি (BJP) আসনের নিরিখে এগিয়ে ছিল। জেলার মোট ৭টি আসনের মধ্যে বিজেপি ৪টি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC) ৩টি আসনে জয়লাভ করে। 

Continues below advertisement

২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলা অনেক কারণেই (Jalpaiguri District West Bengal Election 2021) শিরোনামে ছিল। গত বিধানসভা ভোটে লড়াই ছিল মূলত বিজেপি (BJP) ও তৃণমূল কংগ্রেসেরই (TMC)।  কয়েকটি কেন্দ্রে  লড়াই হয়েছিল প্রায় সমানে সমানে।  

ধূপগুড়ি (Dhupguri) — BJP র দৃঢ় জয়

Continues below advertisement

ধূপগুড়ি আসনে বিজেপির (BJP) প্রার্থী বিষ্ণু পদ রায় (Bishnu Pada Ray) ভোট পেয়েছিলেন ১,০৪,৬৮৮টি । একেবারে টানটান টক্কর হয়েছিল তৃণমূলের মিতালি রায়ের (Mitali Roy) সঙ্গে। তিনি পেয়েছেন ১,০০,৩৩৩ টি ভোট। এর ফলে বিষ্ণু পদ রায় প্রায় ৪,৩৫৫ ভোটের ব্যবধানে জয়ী হন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি রায় জয়ী হয়েছিলেন ৷  দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী মমতা রায়। কিন্তু ২০২১ সালে বিজেপি নাগরিক সমস্যা (local issues) কে সামনে রেখে ভোটের প্রচার করে বাজিমাত করে।  বড় জয়ের পাশাপাশি এই কেন্দ্রে  নিজের অবস্থান শক্ত করে। 

ময়নাগুড়ি (Maynaguri) — BJP-র আরও একটি বড় জয়

ময়নাগুড়িতে বিজেপির কৌশিক রায় (Kaushik Roy BJP) পেয়েছিলেন ১,১৫,৩০৬ ভোট। তৃণমূলের মনোজ রায় (Manoj Roy) পেয়েছিলেন ১,০৩,৩৯৫ ভোট। গণনার টানটান পর্ব শেষে কৌশিক রায় প্রায় ১১,৯১১ ভোটের ব্যবধানে বিজয়ী হন এই কেন্দ্র থেকে।  

জলপাইগুড়ি (Jalpaiguri) — তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই 

জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রটি কংগ্রেসের গড়। সেখানে ২০২১ সালে জয় পায় তৃণমূল। জয়ী হন তৃণূলের প্রদীপ কুমার বর্মা। প্রাপ্ত ভোট ৯৫৬৬৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে হারান তিনি। বিজেপির সুজিত সিংহ (Sujit Singha BJP) পেয়েছিলেন ৯৪,৭২৭ টি ভোট । বোঝাই যাচ্ছে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। অনেকটা পিছিয়ে ছিলেন কংগ্রেসের সুখবিলাস বর্মা। তৃণমূল মাত্র ৯৪১ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করে।

রাজগঞ্জ (Rajganj) — তৃণমূলের জয়  ও শক্ত অবস্থান

রাজগঞ্জে খগেশ্বর রায় (Khageswar Roy TMC) পেয়েছেন ১,০৪,৬৪১ ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির সুপেন রায় (Supen Roy BJP)। তিনি পান ৮৮,৮৬৮ টি ভোট। তৃণমূল প্রায় ১৫,৭৭৩ ভোটের ব্যবধানে বড় জয় পেয়েছে। 

দেবগ্রাম‑ফুলবাড়ি (Dabgram‑Phulbari) — BJP র বড় জয়

দেবগ্রাম‑ফুলবাড়িতে বিজেপির প্রার্থী  শিখা চট্টোপাধ্যায় (Sikha Chatterjee BJP) পান ১,২৯,০৮৮ টি ভোট। তৃণমূলের গৌতম দেব (Goutam Deb TMC) পান ১,০১,৪৯৫ ভোট। বিজেপি প্রায় ২৭,৫৯৩ ভোটের ব্যবধানে বিশাল জয় পায় এই কেন্দ্রে। 

মাল (Mal) — তৃণমূলের জয়

মাল আসনে তৃণমূলের বুলু চিক বরাইক (Bulu Chik Baraik TMC) পেয়েছিলেন ৯৯,০৮৬ টি ভোট, আর বিজেপির মহেশ বাগেই (Mahesh Bagey BJP) পেয়েছিলেন ৯৩,৬২১ ভোট। তৃণমূল প্রায় ৫,৪৬৫ ভোটের ব্যবধানে এই আসনে জয় পায়। 

নাগরাকাটা (Nagrakata) -  নাগরাকাটায় জয়ী বিজেপি

নাগরাকাটা জলপাইগুড়ি জেলার একটি বিধানসভা কেন্দ্র। আসনটি তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত। নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে এবারের তৃণমূলের প্রার্থী হয়েছিলেনন জোসেফ মুন্ডা। তিনি পান ৫৬৫৪৩ টি ভোট।  এই আসনে বিজেপির তরফে দাঁড়িয়েছিলেন পুনা ভেংরা । তিনি পেয়েছিলেন ৭০৯৪৫ টি ভোট। অন্য দিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের সুখবীর সুব্বা। 

 

তথ্যসূত্র - https://hindi.eci.gov.in