সুকান্ত মুখোপাধ্যায়, সৌভিক মজুমদার, মোথাবাড়ি : মালদার মোথাবাড়িতে বুধবার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল জুডিশিয়াল অফিসারদের। শেষমেষ কোনওক্রমে প্রাণ হাতে বাড়ি ফেরেন তাঁরা। কিন্তু কীরকম পরিস্থিতির শিকার হয়েছিলেন? 

Continues below advertisement

ভয়ঙ্কর। গা শিউরে ওঠার মতো। ঠিক কী পরিস্থিতি হয়েছিল সেদিন ? কীভাবে জুডিশিয়াল অফিসারদের প্রাণ সংশয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল ?

মোথাবাড়ি ২ নম্বর বিডিও অফিস। বুধবার এখানেই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল SIR-কাজে নিযুক্ত বিচারকদের। যার শুরুটা হয় দুপুর থেকেই। তার আগে অবশ্য প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সেখানে পৌঁছে গেছিলেন ৭ জন জুডিশিয়াল অফিসার। তাঁদের মধ্যে তিনজন মহিলা। সূত্রের খবর, দুপুরে খাওয়ার সময় জুডিশিয়াল অফিসাররা দেখেন পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সেইসময় দলে দলে প্রচুর বিক্ষোভকারী জমা হয়েছে বিডিও অফিসের বাইরে। জুডিশিয়াল অফিসারদের তখন আর কোনও বেরনোর উপায় ছিল না।

Continues below advertisement

সূত্রের খবর, জুডিশিয়াল অফিসারদের দেখেই কোলাপসেবল গেট আটকে বসে পড়েন বিক্ষোভকারীরা। যাতে কোনওমতেই  জুডিশিয়াল অফিসাররা বেরোতে না পারেন।পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় বিডিও অফিসের দোতলায় চলে যান জুডিশিয়াল অফিসাররা। এরপর সন্ধে হতে হতে অফিস থেকে বেরনোর গেটের সামনে সার দিয়ে বসে পড়েন মহিলারা। ভোটার তালিকায় নাম ঢোকাতেই হবে বলে আজব দাবি করতে থাকেন তাঁরা।

প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন বলেন, "মালদায় যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি চমকে দেওয়ার মতো। কার কী দায়িত্ব সংবিধানে বলা আছে। আইন-শৃঙ্খলা সবসময় রাজ্যের দায়িত্ব।" 

এরপর সময় যত এগিয়েছে, ততই পরিস্থিতি খারাপ হয়েছে। শেষে পুলিশ সুপার বাহিনী নিয়ে যান। তারপর জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করা হয়। কিন্তু বেরনোর পরের পরিস্থিতি ছিল আরও ভয়ঙ্কর। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। শেষে কার্যত প্রাণ হাতে এলাকা ছাড়েন জুডিশিয়াল অফিসাররা। 

ঘটনার তদন্তে শুক্রবার বিকেলে DIG-র নেতৃত্বে মোথাবাড়ি পৌঁছে যায় NIA-এর ২৪ জনের টিম। সেখানে ৩ ভাগে বিভক্ত হয়ে যায় তারা। অন্যদিকে কলকাতায় চলে আসেন NIA-র IG সোনিয়া সিং। কলকাতা থেকে টিমের তদারকি করবেন তিনি। শুক্রবার বিকেল চারটে ৬ মিনিটে, মোথাবাড়ি থানায় পৌঁছয় NIA-র টিম। তবে প্রথমে থানায় ঢোকেননি NIA-এর তদন্তকারিরা। তাঁরা চলে যান মোথাবাড়ি মোড়ের দিকে। এরপর NIA-এর অফিসাররা যান BDO অফিসের দিকে। যেখানে বিচারকরা ঘণ্টার ঘণ্টার আটকে ছিলেন। এরপরে BDO অফিসের ভিতরে ঢোকে NIA টিম। BDO অফিস থেকেই ৩টি ভাগে ভাগ হয়ে যায় NIA-এর টিম।কয়েকজন অফিসার থেকে যান BDO অফিসে। আরেকটি টিম যান থানায় এবং বাকি অফিসাররা যান সেই ঘটনাস্থলে, যেখানে বিচারকদের গাড়ির উপরে হামলা হয়েছিল।