কলকাতা : শনিবার রানিগঞ্জে ভোটপ্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খনি এলাকা রানিগঞ্জে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই এলাকা  ধসপ্রবণ। তাই  ওখান থেকে সরে আসতে চাইলে, সরে আসতে পারেন। তার জন্য ২টি করে ঘর দেবে রাজ্য সরকার। রানিগঞ্জে ভোটপ্রচারে গিয়ে স্থানীয়দের প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  'ভ্যানিশ ওয়াশিং কমিশন'

Continues below advertisement

এদিনের সভা থেকে ফের একবার ক্ষুরধার আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ইলেকশন কমিশনকে 'বিজেপি পরিচালিত ভ্যানিশ কমিশন' বলে বিঁধলেন তৃণমূলনেত্রী। মন্তব্য করলেন, ১০০ জন অফিসারকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে তামিলনাড়ু পাঠিয়েছে কমিশন, যাতে এখানে বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে।  তৃণমূলনেত্রীর যুক্তি,  দাঙ্গা বাঁধানোর  লক্ষ্যেই  রাজ্য থেকে অফিসারদের সরানো হয়েছে।  নির্বাচন কমিশনের উদ্দেশে আক্রমণ শানিয়ে তৃণমূলনেত্রী বলেন, এক একটা বুথে ৫০০ ভোটার থাকলে, ৪০০ ভোটার বাদ দেওয়া হয়েছে। 'বিজেপিকেও একই বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি। বলেন, 'বিজেপি সব সীমা অতিক্রম করছে'। তিনি আরও বলেন,  ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিরক্ত করবে। ছাপ্পা দেওয়ার চেষ্টা করবে। টাকা দিতে চাইবে। টাকায় যে বিক্রি হয়, তার চরিত্র নষ্ট হয়। চরিত্র নষ্ট হলে ফেরে না। আপনার পরিচয় আপনার নীতি। পাপ করলে ধর্মের কল বাতাসে নড়ে। ৫০০ টাকা গুঁজে দিয়ে যাচ্ছে। তাতে দিন চলবে? ভ্যানিশ ওয়াশিং কমিশন।'

রঘুনাথপুরের সভা থেকেও একই সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও নির্বাচন কমিশনকে যুগপৎ আক্রমণ কর বলেন, 'নোটবন্দি করল, আধার কার্ড করল, এবার লাইন পড়ছে এসআইআর, বয়স্ক মাকে নাকে নল দিয়ে যেতে হচ্ছে, আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্টে লড়াই করছি, জনতার নাম কেন কাটছ, মানুষকে কেন ভয় পাচ্ছ, দিল্লি থেকে বাবুরা আসছে, সবার নাম ভ্যানিশ করে দিচ্ছে, বিজেপি ভ্যানিশ ওয়াসিং মেশিন' । 

Continues below advertisement

'সকলকে নিয়ে মাঠে নামব'                 

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গ্যাসের দাম নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেন প্রচার সভা থেকে। বলেন, গ্যাসের দাম ছিল ৪০০, বাড়িয়ে করেছ ১১০০ টাকা। পেট্রোল কত বার বেড়েছে? রেলের ভাড়া কতবার বেড়েছে? রেল বেচেছে। গেল বেচেছে। দেশটাকে বেচেছে। 'আমি অঙ্গীকার করি, বাংলায় জিতে দিল্লি যাতে দখল করা যায়! তার জন্য সকলকে নিয়ে মাঠে নামব।'