আশাবুল হোসেন, কলকাতা : গত সপ্তাহে পাণ্ডবেশ্বর থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee ) বিমান। ঝড়-বৃষ্টির কারণে দমদম বিমানবন্দরে অবতরণ করতে না পারায় প্রায় ১ ঘণ্টা ২৩ মিনিট চক্কর কাটতে হয় আকাশে। আর আজ, বুধবার প্রচারসভায় যেতে গিয়ে আবার সমস্যায় পড়লেন তিনি । এবার মুর্শিদাবাদের নবগ্রামে নামতে পারল না মুখ্যমন্ত্রীর কপ্টার। 

Continues below advertisement

বুধবার দুপুরে সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। অপেক্ষায় ছিলেন হাজার হাজার লোক। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করে। আবহাওয়ার জন্য নামতে পারেনি কপ্টার। শেষমেষ বড়ঞাঁতে ফিরে আসে মুখ্যমন্ত্রীর কপ্টার । 

এদিন দুপুর ২.১০ নাগাদ বড়ঞাঁ থেকে মুখ্যমন্ত্রীর কপ্টারটি ছাড়ে। ঝড় বৃষ্টির জন্য নবগ্রামে নামতে পারেনি কপ্টারটি। বাধ্য হয়ে, সড়কপথে নবগ্রামের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী ।  আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, এদিন এই জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিলই। বিকেলের দিকে হতে পারে কালবৈশাখীও। সব উপেক্ষা করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় অপেক্ষা করছেন মানুষ।              

Continues below advertisement

আরও পড়ুন : সিপিএম থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূলে বিধায়িকা ! জয়ের হ্যাটট্রিট হবে? কী বলছে হলদিয়া?

আগেও এই ধরনের ঘটনা                   

গত বৃহস্পতিবারের কথা। পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে জনসভা করার পর, অন্ডাল বিমানবন্দর হয়ে কলকাতায় আসছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দুপুর ৩.৩৯ নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে ডবল ইঞ্জিনের ছোট প্রাইভেট বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেয় মুখ্যমন্ত্রীর বিমান।  দুপুর ৩.৫৫-তে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু, কলকাতার আকাশসীমার ঢোকার আগেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বিমানটি মাঝ আকাশেই ঘুপাক খেতে থাকে  কল্যাণী, শান্তিপুর, রানাঘাট, কালনার মধ্যে । মিনিট কুড়ি সেখানে ঘুরপাক খাওয়ার পর, বিমানটিকে নিয়ে আসা হয় দক্ষিণের দিকে। আমতলা, বজবজের উপর আরও প্রায় এক ঘণ্টা বিমানটি চক্কর খায়। একাধিকবার অবতরণের চেষ্টা করলেও, মাঝ পথ থেকেই ঘুরে যেতে হয়। কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি। আবহাওয়ার কারণে ২০ মিনিটের জন্য সমস্ত বিমানের ওঠানামা স্থগিত রাখতে হয়। এক ঘণ্টা তেইশ মিনিট পর অবশেষে কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। এই ঘটনার পর এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই এই ঘটনা।