শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের আগে চরমে রাজ্যের রাজনৈতিক উত্তাপ। পর পর জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে গতকাল, ১১ এপ্রিল রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল ৩ টে সভা করার পর সন্ধের দিকে শিলিগুড়ি পৌঁছন তিনি। তারপর বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি করে যান তাঁর হোটেলে। আর তাঁর এই যাত্রা রূপ নেয় এক অঘোষিত 'রোড শো' -এর। তাঁকে দেখতে রাস্তার দু-ধারে ভিড় করেন সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থকরা।
আজ ১২ এপ্রিল শিলিগুড়িতে সব নরেন্দ্র মোদির। সেই সবার আগেই শিলিগুড়ির রোড শো নিয়ে পোস্ট করলেন নরেন্দ্র মোদি। শিলিগুড়ির মানুষের এই অবেগ দেখে অভিভূত প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি বাংলায় পোস্ট করেন এই বিষয়ে। "১৫ কিলোমিটার ব্যাপী অভূতপূর্ব আবেগ," লেখেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও তিনি লেখেন, শিলিগুড়িতে গতকালের রোড শো -এর বিশেষ মুহূর্তগুলো তুলে ধরেছেন এই পোস্টে।
এক্স মাধ্যমে লেখেন প্রধানমন্ত্রী, "বিজেপি সরকার স্থানীয় উন্নয়নের সমস্যাগুলো সমাধান করবে এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরি করবে।" গতকাল শিলিগুড়িতে অঘোষিত 'রোড শো' চলাকালীন প্রধানমন্ত্রীর কনভয়ের ঠিক পিছনে আটকে পড়ে একটি অ্যাম্বুল্যান্স। আর সেই মুহুর্তেই ওই অ্যাম্বুল্যান্সকে জায়গা ছেড়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর গাড়ির পাশ দিয়ে সঙ্গে সঙ্গেই বেরিয়ে যায় ওই অ্যাম্বুল্যান্স।
১২ এপ্রিলের শিলিগুড়ির সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, "আমি আগেও শিলিগুড়ি এসেছি। যতবার এসেছি ততবার ভালবাসা পেয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ আমার হৃদয় জিতে নিয়েছে। পশ্চিমবঙ্গবাসী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এবার বাংলা থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত। আমি আগেও শিলিগুড়ি এসেছি। যতবার এসেছি ততবার ভালবাসা পেয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ আমার হৃদয় জিতে নিয়েছে। পশ্চিমবঙ্গবাসী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এবার বাংলা থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত। বাংলার মানুষের উৎসাহ দেখে মনে হচ্ছে বাংলায় পরিবর্তন হচ্ছে। গতকাল ১৫ কিমি রোড শো-তে ব্যাপক সাড়া। রাজ্যে তৃণমূলের ভয়ের শাসন পাল্টে আসবে ভরসা, এটা মোদির গ্যারান্টি। রাজ্যের রাজনৈতিক হিংসার তদন্ত আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে করানো হবে।"
