কলকাতা: আগামিকাল ২৫ বৈশাখ সকালে ব্রিগেডে শপথ নেবে বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভা। জানা গিয়েছে সকল ১১ টা নগদ ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে ব্রিগেডে। সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ইতিমধ্যেই শহরে এসে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামিকাল আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই অনুষ্ঠানে থাকার কথা বিজেপি শাসিত ২০ রাজ্যের মুখ্যমন্ত্রীরও, খবর সূত্রের।
আরও পড়ুন: বিজেপির মুখ্যমন্ত্রী কে? আজ বিকেলে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে অমিত শাহ!
কীভাবে সেজে উঠছে ব্রিগেডে?
গতকাল তুমুল বৃষ্টি হয়েছিল। ফলে, ব্রিগেডের মাঠে চারদিকে কাদা হয়ে গিয়েছে। অনেক জায়গায় জমে গিয়েছে জলও। সেই কারণে প্রধান রাস্তা থেকে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড পর্যন্ত বা মূল মঞ্চ পর্যন্ত যাতে যাওয়া যায় সেই জন্য কংক্রিকেটের ইট ও বালি ফেলা হয়েছে। এখানে রাস্তা তৈরি হচ্ছে। আপাতত কিছু অস্থায়ী হ্যাঙার লাগানো হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন সাধারণ মানুষও।
এ ছাড়াও জমে থাকা কাদা ও জল সাফ করা হচ্ছে জেসিবির মাধ্যমে। এ ছাড়াও সম্পূর্ণ জায়গা তদারকি করছে কলকাতা পুলিশ। কারণ, এখানে আগামিকাল উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো হেভিওয়েটরা। এ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকবে SPG -ও। ইতিমধ্যেই যে সব ঢোকা ও বেরোনোর জন্য যে সব পথ তৈরি করা হয়েছিল, সেগুলোকেও বন্ধ করে রাখা হয়েছে।
আরও পড়ুন: সিংহ স্থির বলে কেউ লাথি মারবে ভাবলে ভুল করছে, আমরাও তৃণমূলের ভাষায় কথা বলতে জানি: শমীক ভট্টাচার্য
নিরাপত্তার কারণে মাঠের মধ্যে যাঁরা কাজ করছেন ও নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষজন ছাড়া আর কাউকে অ্যালাও করা হচ্ছে না। ভিতরে একাধিক হ্যাঙার তৈরি হচ্ছে। এর মধ্যে একেবারে সামনের দিকে থাকা হ্যাঙারের মধ্যে তৈরি হবে মূল মঞ্চ। আগামিকাল কীভাবে কী হবে, কীভাবে অতিথি ও বিধায়করা ভিতরে ঢুকবেন, কোথায় শপথ নেবেন তাঁরা, সেই সব শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যেই অনুষ্ঠানে যোগ দিতে চলে এসেছেন অমিত শাহ। আগামিকাল আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলা যায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ব্রিগেডে।
