কলকাতা : প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। বিধানসভা নির্বাচনের জন্য এই বছর একটু আগেই শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল পরীক্ষা। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বাবা মায়েরা, সকলে পরীক্ষার ফল ঘোষণার অপেক্ষায় উৎসুক ছিলেন। পর্ষদ সূত্রে খবর ছিল নির্বাচনের ফলাফলের পরে প্রকাশিত হবে রেজাল্ট। সেই মতই ৮ মে প্রকাশ পেলো মাধ্যমিক পরীক্ষার ফল। 

৮৪ দিনের মাথায় প্রকাশ পেল মাধ্যমিকের ফল। গতবারের তুলনায় এবছর বাড়ল মাধ্যমিকে পাসের হার। মোট পরীক্ষার্থীর ছিল সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। এবারে মাধ্যমিকে প্রথম দশে আছে ১৩১ জন। ১৯টি জেলার ৮৩টি স্কুল থেকে ভাল ফল করেছেন এই ১৩১ জন। ৬৯৮ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র। ৬৯৬ পেয়ে দ্বিতীয় হয়েছেন বীরভূমের সরোজিনী দেবী স্মৃতিমন্দিরের প্রিয়তোষ মুখোপাধ্যায়। ৬৯৫ পেয়ে মাধ্যমিকে তৃতীয় হয়েছেন তিনজন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা, পূর্ব মেদিনীপুরের অঙ্কন জানা, বাঁকুড়ার মৈনাক মণ্ডল হয়েছেন মাধ্যমিকে তৃতীয়।  আরও পড়ুন -মাধ্যমিকে প্রথম দশে ১৩১ জন, কোন জেলা থেকে কত জন ?  কীভাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে দেখবেন মাধ্যমিক পরীক্ষার ফলাফল ?

মাধ্যমিকের ফল দেখতে - ১. প্রথমে ক্লিক করুন wb10.abplive.com-এ । ২. এরপর দিতে হবে রোল নম্বর এবং জন্ম তারিখ ।৩. তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে । ৪. এবার ফলাফল ফুটে উঠবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে ।

সৌর জানার প্রাপ্ত নম্বর -                           

বিষয় নম্বর 
বাংলা ৯৭ 
ইংরেজি ৯৮ 
অঙ্ক ১০০ 
ভৌত বিজ্ঞান১০০ 
জীবন বিজ্ঞান১০০
ইতিহাস ১০০ 
ভূগোল ১০০ 

অঙ্কণ কুমারের প্রাপ্ত নম্বর -                                    

বিষয় নম্বর 
বাংলা ৯৮ 
ইংরেজি ৯৮ 
অঙ্ক ১০০ 
ভৌত বিজ্ঞান১০০ 
জীবন বিজ্ঞান১০০ 
ইতিহাস ৯৯ 
ভূগোল ১০০ 

মৈনাক মণ্ডলের প্রাপ্ত নম্বর -                             

বিষয় নম্বর 
বাংলা ৯৭ 
ইংরেজি ৯৮ 
অঙ্ক ১০০ 
ভৌত বিজ্ঞান১০০ 
জীবন বিজ্ঞান১০০ 
ইতিহাস ১০০ 
ভূগোল ১০০ 

ইংরেজিতে ফল দেখতে চাইলে ক্লিক করুন এই লিঙ্কে


Education Loan Information:

Calculate Education Loan EMI