কলকাতা: অভিনেতা রাহুলের বিজয়গড়ের বাড়ির সামনে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। বিজয়গড়ের বাড়ির সামনে পাপিয়া আসতেই ছড়াল উত্তেজনা। বাড়ির সামনে স্লোগান, বিজেপি সমর্থকদের সঙ্গে বচসা স্থানীয়দের। স্লোগান দেওয়াটা ভুল হয়েছে, এটা স্লোগান দেওয়ার জায়গা না, বলে ক্ষুব্ধ এক স্থানীয় ব্যাক্তি।
বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী বলেন, ফেডারেশনটা খুব গুরুত্বপূর্ণ। এবার ফেডারেশন চালায় সিন্ডিকেট, আপনারা তো সবসময় নিজেদের স্বার্থে কাজ করেন, এবার সকলের স্বার্থটা একটু দেখবেন। আপনাদের একটা মাত্র স্বার্থ ভোটব্যাঙ্কটা যাতে ঠিক থাকে।আরেকটা হচ্ছে আমাদের নিজেদের ব্যাক্তিগত, আমজনতা। ওদের জন্য আপনাদের একটু ভাবা উচিত। যে এতগুলি আর্টিস্ট টেকনেশিয়ান যাচ্ছে, তাঁরা তাঁদের নিরাপত্তাটা কী আছে, ..নিশ্চয়ই প্রোডাকশন হাউজ, ..তাঁদেরকেও দেখা উচিত। '
তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল-মৃত্যু। ওড়িশা পুলিশের দাবি, দুপুরে সমুদ্রে নাচের দৃশ্যের শ্যুটিং হচ্ছিল, সেই সময় চোরা বালিতে আটকে ডুবে যান রাহুল। শ্যুটিংয়ের কোনও অনুমতি ছিল না বলে দাবি। হঠাৎ করেই থেমে গেল 'চাকা'! রবির বিকেলেই নিভে গেল এক জ্বলন্ত 'অরুণ'! শ্যুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।টেকনিশিয়ানরা উদ্ধার করলেও হল না শেষরক্ষা। মাত্র ৪২ বছর বয়সে চিরঘুমে চলে গেলেন অভিনেতা রাহুল। বিনা মেঘে বজ্রপাতের মতো এই ঘটনায় টালিগঞ্জের স্টুডিও পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া ।
পরিচালক রাজ চক্রবর্তী বলেন, প্রথমত, কেউ আমরা ভাবতে পারছি না, মেনে নিতে পারছি না যে রাহুল নেই। রাহুল খুবই ভাল একজন অভিনেতা এবং রাহুলের সঙ্গে আমার প্রথম কাজ 'চিরদিনই তুমি যে আমার'। ২০০৮ সালে, মানে আজ থেকে ১৮ বছর আগে। অভিনেতা হিসেবে খুব ভাল ছিল।' রবিবার সকাল থেকে একটি ধারাবাহিকের শুটিং চলছিল দিঘা সংলগ্ন ওড়িশার তালসারিতে। আর বিকেলে সেখানেই ঘটে যায় চরম অঘটন। ওড়িশা পুলিশের দাবি, দুপুরে সমুদ্রে নাচের দৃশ্যের শ্যুটিং চলাকালীন চোরাবালিতে ডুবে যান রাহুল। শ্যুটিংয়ের কোনও অনুমতি ছিল না।যদিও শ্যুটিং স্টাফদের দাবি, অনুমতি ছিল। দুর্ঘটনার পর রাহুলকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন, চিকিৎসক।
