কলকাতা: তৃতীয় সাপ্লিমেন্টারির লিস্ট বেরনোর পাশাপাশি, শনিবার রাত থেকে চালু হয়ে গেল SIR নিয়ে ট্রাইব্যুনালে আবেদন করার অনলাইন পোর্টাল। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাতিলের বিষয়ে জুডিশিয়াল আধিকারিকরা যে নির্দেশ দেবেন, তার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন ভোটাররা। সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম বাদ গেলে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। (SIR Tribunal Appeal)

Continues below advertisement

গত ২৪ মার্চ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ২৩ জেলার জন্য ১৯ টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এবার অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট চালু করে দিল নির্বাচন কমিশন। ট্রাইব্যুনাল কোন জেলায় কখন বসবে, তা দ্রতই ঠিক করা হবে বলে, জানানো হয়েছে কমিশন সূত্রে। (Bengal SIR News)

অনলাইন ট্রাইবুনালে আবেদন করবেন কী ভাবে?

Continues below advertisement

নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.go.in খুলে লগইন করতে হবে। ইলেক্টরে গেলেই প্রথমে চোখে পড়বে Register in Electoral Roll. সেখানে ক্লিক করলে নীচের দিকে আসবে Under Adjudication submit Appeal of Individual. সেখানে নাম, এপিক নম্বর, নির্ভুল ঠিকানা লিখতে হবে। দিতে হবে পিনকোড।  ঠিকানার জন্য নির্দিষ্ট শব্দসংখ্যা বেঁধে দিয়েছে কমিশন। দেখবেন শব্দসংখ্যা যেন ২৫০ না ছাড়ায়।  

কেন আবেদন করছেন, তার কারণ জানাতে হবে ১০০০ শব্দের মধ্যে। একই ভাবে আবেদনের উদ্দেশ্য কী , ঠিক কী চাইছেন তাও জানাতে হবে। ৫০০ শব্দে। কোথাকার ভোটার, লিখতে হবে শেষে। সব পূরণ হয়ে গেলে Submit করতে হবে আবেদনপত্র। পাশাপাশি, ecinet.eci.gov.in-এ গিয়েও লগইন করতে পারেন।  

অফলাইন ট্রাইবুনালে আবেদনের উপায়

ভোটার তালিকা থেকে বাদ গেলে, অফলাইন আবেদন করা যাবে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসকের দফতরে গিয়ে। কাগজে কলমে সব তথ্য দিলে সেখান থেকেই সবকিছু আপলোড করে দেওয়া হবে। এর পর নিষ্পত্তির কাজ শুরু হবে নির্দিষ্ট দিন থেকে। 

শনিবার গভীর রাতে প্রকাশিত হয়েছে তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। নাম রয়েছে প্রায় ২ লক্ষ ১০ হাজার জনের। এর আগে, শুক্রবার মাঝরাতে প্রকাশিত হয় সেকেন্ড সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। তালিকায় রয়েছে ১২ লক্ষ নাম। কিন্তু এখনও পর্যন্ত মোট কত ভোটারের নাম বাদ পড়ল? সেবিষয়ে সরকারিভাবে স্পষ্ট করে কিছু জানায়নি নির্বাচন কমিশন।