কলকাতা: রাত ৯টা পার, কখন বেরোবে সাপ্লিমেন্টারি তালিকা ? এখনও পর্যন্ত প্রায় ২৯ লক্ষের নিষ্পত্তি, কত নাম বাদ? বিবেচনাধীন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ ভোটারের ভবিষ্যৎ কী?  রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যেই আপলোডের সম্ভাবনা, জানিয়েছেন CEO. SIR-এর প্রথম তালিকায় ইতিমধ্যেই ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২জন বাদ। খসড়া তালিকায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯জনের নাম বাদ। চূড়ান্ত ভোটার তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন 'ডিলিটেড'। আজ প্রথম দফায় প্রকাশিত হতে পারে ২৮ লক্ষ বিবেচনাধীনের নাম। ২৮ লক্ষের মধ্যে কাদের নাম বাদ, রইলেন কারা? আজই তালিকা প্রকাশ। সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদ, আবেদন করা যাবে ট্রাইব্যুনালে।

Continues below advertisement

আরও পড়ুন, কোন ওয়েবসাইটে দেখতে পাবেন SIR-এর সাপ্লিমেন্টারি লিস্ট? 

Continues below advertisement

 জমজমাট ভোটের প্রচার। ভোটারদের সঙ্গে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। কিন্তু কী হবে 'বিবেচনাধীন' লক্ষ লক্ষ ভোটারের?  এই সব প্রশ্ন ঘিরে যখন জল্পনা তুঙ্গে, তখন তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাঁদের আইনি সহায়তা দরকার হবে, তাঁদেরকে সব রকম আইনি সহায়তা দিয়ে সাহায্য করবে তৃণমূল কংগ্রেস। যাঁদের নাম চূড়ান্ত ভোটার লিস্টে ঢুকছে তাঁদের যেমন নামের তালিকা থাকবে, তেমনি যাঁদের নাম বাদ যাচ্ছে তাঁদেরও আলাদা তালিকা থাকবে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে লিস্ট। সেখান থেকে বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। পরে তা দেখা যাবে অনলাইনেও।

নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে আগামী শুক্রবার।  তারপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। সংশোধিত তালিকায় আগেই বাদ পড়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলে শেষমেশ বাদ পড়া ভোটারের সংখ্যা কত দাঁড়াবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে রাজ্যের সমস্ত জেলাশাসককে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যে সব জায়গায় ভিড় হতে পারে, সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারি এবং আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সতর্ক থাকতে হবে পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদেরকে।তালিকা বেরোনোর পর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন থাকবে বাহিনী।