শিবাশিস মৌলিক, নন্দীগ্রাম : প্রথম দফা ভোটের ( West Bengal Election ) )পরই ফলাফল নিয়ে বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী। বললেন, যা বলছি ৪ তারিখে মিলিয়ে নেবেন। ২৩প্রিল  বৃহস্পতিবার, ১৬ জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হল। আর এদিনই বিরাট দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। শুভেন্দুর দাবি, বৃহস্পতিবার ১৫২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ন্যূনতম ১২৫ টি আসনেই জিতবে বিজেপি (BJP)। এখানেই শেষ নয়, তিনি বলেন, এবার বহু মানুষ ভোট দিয়েছেন। ভোটদানের হার খুব ভাল। ৮০ শতাংশের বেশি ভোট পড়বে। আর নন্দীগ্রামে ৮৫ শতাংশেরও বেশি ভোট পড়তে পারে বলে ধারণা তাঁর। 

Continues below advertisement

প্রথম দফায় দুপুর ১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬২%। পূর্ব মেদিনীপুরেও ভোট পড়েছে ৬২ শতাংশের বেশি।  সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে । ৬৬% । এখনও পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়ল মালদায় ৫৮%। উল্লেখ্য পূর্ব মেদিনীপুরেই শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম। 

এদিন রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন, 'কিছুদিন আগে অসম, কেরলম, পুদুচেরীতেও ভোট হয়েছে, সেখানেও রেকর্ড ভোট হয়েছে, আগেও দেখেছি দেশে যেখানে যেখানে প্রচুর ভোট পড়েছে সেখানে সেখানে বড় মার্জিনে জয় পেয়েছে বিজেপি। যেখানে যেখানে এই পরিস্থিতি হয়েছে বড় জয় পেয়েছে বিজেপি। ৪ মে পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় উৎসব হবে। মিষ্টি বিতরণ হবে, ঝালমুড়িও বিতরণ করা হবে।'                                           

Continues below advertisement

পাল্টা বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মতে, ২৩০ আসনে জিতবে তৃণমূল। আর ১০০ পেরোবে না বিজেপি। আর তৃণমূলের বেলেঘাটা কেন্দ্রের প্রার্থী কুণাল ঘোষ বললেন, কুণাল ঘোষের বক্তব্য, "১৫২টার মধ্যে ১৩২ থেকে ১৩৫টা তৃণমূল জিতছে। নন্দীগ্রাম-সহ ১৩২-১৩৫টা বিজেপি হারতে চলেছে আজ।" তৃণমূল , বিজেপি  দাবি-পাল্টা দাবি করলেও, আসন ফলাফল স্পষ্ট হবে ৪ মে। 

প্রথম দফায় ষোলো জেলার একশো বাহান্নটি বিধানসভা, একত্রিশ হাজার দুশো চৌত্রিশটি ভোট কেন্দ্র, চুয়াল্লিশ হাজার তিনশো ছিয়াত্তরটি বুথে ভোট গ্রহণ হল। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কার্যত বুথে মাছি গলতে না দেওয়ার বন্দোবস্ত করেছিল নির্বাচন কমিশন। সেই অতন্দ্র প্রহরায় ভোট মিটল মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই। কিন্তু কিছুক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা এড়ানো গেল না। আর সবশেষে নজর কেড়ে নিল ভোট পড়ার শতাংশ। 

শেষ পর্যন্ত ভোটে সেই রক্ত ঝরলই।