কলকাতা: আজ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট। এই ভোটে সাম্প্রতিক সময়ের নিরিখে সকাল ১১টা পর্যন্ত গড়ে ৪১ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৪১.১১ শতাংশ ভোট পড়েছে। 

Continues below advertisement

এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সকাল ১১টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৪৪.৬৯ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মালদায়। শতাংশের নিরিখে ৩৮.২২ শতাংশ। 

অন্যদিকে, দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৭৮ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ল দঃ দিনাজপুর, ঝাড়গ্রামে ৮১ শতাংশ। আলিপুরদুয়ারে ভোট পড়ল ৭৮ শতাংশ। বাঁকুড়ায় ৮০ শতাংশ, বীরভূমে ৮০ শতাংশে, কোচবিহার ৭৯ শতাংশ, দার্জিলিং ৭৭ শতাংশ, জলপাইগুড়িতে ৭৯ শতাংশ, কালিম্পঙে ৭৪ শতাংশ, মালদায় ৭৬ শতাংশ, মুুর্শিদাবাদে ৮০ শতাংশ, পঃ বর্ধমান ৭৫ শতাংশ, পূর্ব মেদিনীপুর ৮০ শতাংশ। 

Continues below advertisement

প্রথম দফার ভোট শুরু হতেই বাংলায় রেকর্ড ভোটদানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যেই রাজ্যে গড়ে ১৯ শতাংশ ভোট পড়ে গিয়েছে। বিশেষ করে বাঁকুড়া ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভোটাদের লম্বা লাইন চোখে পড়ার মতো। কিন্তু কেন এবার ভোটদানের শতাংশ এক লাফে এতটা বেড়ে যেতে পারে? রাজনৈতিক তত্ত্ব বলে, বেশি ভোট পড়া মানেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ। কিন্তু বিহারের ফলাফল সেই তত্ত্বকে ভুল প্রমাণ করে এনডিএ-র পক্ষেই গিয়েছিল। তাই বাংলায় এই বিপুল ভোট কার বাক্সে পড়ছে, তার উত্তর মিলবে আগামী ৪ মে।                     

আজ ১৫২টি আসনে মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে। যাদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৩১১ জন ও মহিলা প্রার্থীর সংখ্যা ১৬৭ জন। 

প্রথম দফার ভোটে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সেইসঙ্গে ৪০ হাজার ৯২৮ জন পুলিশ মোতায়েন করা রয়েছে। নজরদারির জন্য ৯৩ হাজার ৯৩৮টি ওয়েব ক্যামেরায় মু়ড়ে ফেলা হয়েছে মোট ৪৪ হাজার ৩৭৬ টি বুথ।