কলকাতা : ভবানীপুর। গোটা রাজ্য়বাসীর নজর এখন এই কেন্দ্রে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বনাম শুভেনদু অধিকারীর লড়াই। জিতবে কে? লাখ টাকার প্রশ্ন। দু পক্ষই দাবি করছে জয়ের! একুশের বিধানসভা ভোটে রাজ্য রাজনীতির ব্যাটলগ্রাউন্ড হয়ে উঠেছিল নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখেছিল রাজ্য। এবার 'কুরুক্ষেত্র' ভবানীপুর! প্রতিদ্বন্দ্বী সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী।

Continues below advertisement

এই পরিস্থিতিতে সকাল সকালই শুভেন্দু অধিকারী বললেন, 'আমি যেটা ইনিশিয়াল বুঝতে পারছি, অল্প ইভিএম বেরিয়েছে, এটাকে খুব বড় কিছু করে দেখানো ঠিক নয়। তাতে দেখা গিয়েছে হিন্দু ইভিএম বিজেপির। মুসলিম ইভিএম টিএমসির , তবে আগের মতো নয়। হাই কনসোলিডেশন, যেটা ওঁরা করেছিলেন, ২১ আর ২৪ হাই কনসোলিডেশন এবারে সেটা হয়নি। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কংগ্রেস মুসলিম বেল্টে ভাল ভোট পাচ্ছে। নন্দীগ্রামে এগিয়ে গিয়েছে। আশার থেকেও বেশি এগিয়ে আছি।' বললেন শুভেন্দু অধিকারী।            

শুভেন্দু অধিকারী বললেন, ভবানীপুরে টক্কর তো থাকবেই। তবে প্রথম ১৪ টি যে বুথে গণনা হয়েছে মূলত মুসলিম-অধ্যুষিত বুথ। সেখানেও আগে যেমন ৯০ - ৯৫ শতাংশ ভোট মুসলিম ভোট তৃণমূল কংগ্রেস পেত, তেমন এবারে পায়নি। ৮ টি হিন্দু বুথে আমিই এগিয়ে আছি। ভবানীপুরে ৯-১০ রাউন্ড থেকে দেখে নেবেন। আমি এগিয়ে যাব। তখন আমি মেক-আপ করে দেব। অ্যান্টি-ইনকামবেন্সি, হিন্দু পোলারাইজেশন হচ্ছে এবার।'

Continues below advertisement

শেষমেষ শুভেন্দু বললেন, পোস্টাল ব্যালট কাউন্টিংয়েই বিজেপি ১৩৫ আসনে এগিয়ে। সকলকে শান্তির বার্তা দিলেন তিনি। 

সকাল ৮টা থেকে রাজ্যের ৭৭টি কেন্দ্রে একসঙ্গে শুরু হয়েছে ভোটগণনা। প্রথমে পোস্টাল ব্যালট. তারপর সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়েছে  EVM-এ প্রাপ্ত ভোটের গণনা। তার আগে, অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভারকে নিয়োগ করেছে  নির্বাচন কমিশন। প্রত্যেকটি গণনাকেন্দ্রই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবার নির্বাচন কমিশনের নির্দেশ ছিল, সকাল ৮টায় পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে। সাড়ে আটটা থেকে শুরু হবে EVM-এর ভো টগণনা। যে বিধানসভা কেন্দ্রে যত রাউন্ড গণনা হবে, তা শেষ হওয়ার ২ রাউন্ড আগেই পোস্টাল ব্যালট গোনার কাজ শেষ করে ফেলতে হবে। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি, ২৭ রাউন্ড গণনা হবে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে। অন্যদিকে, সবচেয়ে কম ১০ রাউন্ডে গণনা হবে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুর বিধানসভা কেন্দ্রে।