কলকাতা : 'বিজেপি এবারে ১৭৭-এর নীচে নামবে না।' শুভেন্দু অধিকারীর এই দাবি ঘিরে চক্রান্তের অভিযোগ তুলে সরব হলেন ব্রাত্য বসু। আগে থেকেই কি সব সেট করে রেখেছ বিজেপি ? এমন প্রশ্নও তুললেন শিক্ষামন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

Continues below advertisement

এদিন সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, "১৭৭ এই সংখ্যাটা নির্ভুল কী করে বলে দেওয়া হচ্ছে ? তার মানে কোনও সেটিং আছে ? কোনও ব্যবস্থাপনা করে ফেলেছেন ? কত লোক আমরা বাদ দেব এটাও আগে ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা। এখন বলছেন এতগুলো সিট আমরা পাব। আমরা আশঙ্কা করছি সমস্ত অস্ত্র প্রয়োগ করেও, যে লাস্ট অস্ত্র...অর্থাৎ EVM হ্যাক করা, তাহলে কি এই সেটিং এমনভাবে হয়ে গেছে যে সংখ্যাটাও আগে থেকে বলে দেওয়া হচ্ছে ? এই ইভিএম হ্যাক করা শেষ অস্ত্র...এটার সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারছি না।" 

কী বলেছিলেন শুভেন্দু ?

Continues below advertisement

গতকাল শুভেন্দু বলেছিলেন, "বিজেপি এবার প্রচণ্ড বহুমত নিয়ে, সংখ্যা নিয়ে সরকার তৈরি করছে। রেকর্ড করুন আমার কথা। ২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭, এবারে ১৭৭-এর নীচে নামবে না। ৪ তারিখ বিকালে দেখা হবে,কথা হবে। এবারে ভোটার তালিকা কেমন হল ? ভোটার তালিকায় কত দূষিত জল ছিল। প্রথম রাউন্ড ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে গেছে কত ৫৮ লক্ষ। লাঞ্চে কত গেছে... ৭ লক্ষ। এখনও ডিনার হয়নি। সন্ধেবেলা লিকার চা আর চিনাবাদাম হয়েছে। তাতে ৩২ লক্ষর মধ্যে ১৪ লক্ষ চলে গেছে। আরও বাকি কত ? ২৮ লক্ষ। তাহলে এই মুহূর্তে কত গেছে ? ৭৯ লক্ষ।" Suvendu Adhikari

বেজে গেছে ভোটের দামামা। জোর কদমে চলছে প্রচার। আর সঙ্গেই পাল্লা দিয়ে চলছে, ভবিষ্যদ্বাণীর রমরমা। গত মঙ্গলবার ২৯১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার সময়ই জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "আমরা ২০২৬-এ ২২৬ এর বেশি আসন পেয়ে জিতব। এটা আমাদের বদ্ধমূল ধারণা। নো ভোট ফর বিজেপি।" আর বুধবার পূর্ব মেদিনীপুরের রামনগরের সভা থেকে অন্তত ১৭৭ আসন পাওয়ার ভবিষ্য়দ্বাণী করেছেন শুভেন্দু অধিকারী।

দলীয় কর্মীদের চাঙ্গা করতে বুধবার শুভেন্দু অধিকারী আরেক প্রতিশ্রুতিও দিয়েছেন।

যে যার মতো টার্গেট ফিক্সড করছেন । প্রতিশ্রুতি দিচ্ছেন । ৪ মে কার কথা কথা খাটে, সেদিকেই নজর থাকবে রাজ্য়বাসীর।   West Bengal Election 2026 News