কলকাতা : দুই দফার ভোট মিলিয়ে ভোটদানের হার ৯৩ শতাংশ। এতো মানুষ ভোট দিয়েছেন দেখে একদিকে যখন বিজেপি বলছে তারাই সরকার গড়বে, অন্যদিকে তখন তৃণমূলের দাবি সরকার গড়ছে তারাই। এই নিয়ে এখন তুঙ্গে তরজা। আর এর মাঝে ভোটের ফলাফল ঘোষণার আগে, সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের আসন সংখ্যা নিয়ে একটি ভিডিও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একেবারে আশাবাদী যে, সরকার গড়বে তৃণমূলই।

Continues below advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তায় বলেন, ''আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে সেটা বিজেপির অফিস থেকে বেলা ১টা ০৮ মিনিটে সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে করেছে, যাতে এটা দেখান হয়। তার কারণ আমার কাছে এই তথ্য এসেছে ১টা ০৮ -এ। আমি কোনও একটা মিডিয়ার মাধ্যমে পেয়েছি। এবং সেই তথ্য দেখা যাচ্ছে, এটা আপনাকে করতেই হবে এমন চাপ দেওয়া হচ্ছে। কারণ টা আসলে কী জানেন? আমার ২২৬ ক্রস করবো ২০২৬-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমি তাদের উপর আশাবাদী, ভরসা আছে। এরা এরকম করার একটি কারণ আছে, আসল সত্যিটা যদি প্রকাশ পেয়ে যায় তবে শেয়ার বাজারে ধস নামবে। এই জন্য শেয়ার বাজারকে সান্তনা দিতে গিয়ে গোদি মিডিয়ার মাধ্যমে এটা করেছে। আমি পরিষ্কার করে বলছি, ২০১৬ তেও হয়েছে, ২০২১ এও এক জিনিস হয়েছে। সুতরাং এক্সিট পোল যে দেখিয়েছে সেটা বিজেপির কথায় দেখিয়েছে।''আরও পড়ুন :"ওরা হামলা করলেও, আপনারা...", ভিডিও প্রকাশ করে এ কোন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ?  মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, যাতে কেউ অশান্তি না করে। বিজেপি আক্রমণ করলেও, তাঁর দলের কেউ যাতে পাল্টা আক্রমণ না করেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ''সবাই শান্ত থাকুন, সংযত থাকুন, দিদির উপর ভরসা রাখুন। বাংলার মানুষের উপর ভরসা রাখুন। আমাদের মা মাটি মানুষের সরকার গঠন করছি। নিশ্চিন্তে থাকুন, সংযত থাকুন। ওরা হামলা করলেও, আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। আমি জানি কালও বেহালাতে অনেক মারধর করেছে রাতের বেলায়, অনেক অত্যাচার করেছে। ভাঙড়ে যে ভাবে আমাদের কর্মীদের মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। এর জন্য আমরা ব্যবস্থা নেবো। আপনাদের নিজের হাতে আইন তুলে নিতে হবে না। আর আমি প্রশাসনকেও বলব, অনেক খেল দেখিয়েছেন বিজেপির কথায়, দয়া করে আমাদের ছেলেদের গায়ে গণনার দিন হাত দেবেন না।''

Continues below advertisement