কলকাতা: গতকালই ডায়মন্ড হারবারের চারটি ও মগরাহাট পশ্চিমের ১১টি বুথে পুনর্নির্বাচনের (West Bengal Repoll) কথা গতকালই ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পুনর্নিবাচনের দিন বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৬.৯ শতাংশ। 

Continues below advertisement

২৯ এপ্রিলের ভোটের দিন মগরাহাট পশ্চিম কেন্দ্রের বেশ কয়েকটি বুথে EVM-এ সেলোটেপ মারা ছিল বলে অভিযোগ ওঠে। বাহিরপোয়া কুড়কুড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই বিধানসভা কেন্দ্রের ২৩০, ২৩১ ও ২৩২ নম্বর বুথের ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশন সূত্রে দাবি, এই ৩টি বুথেই EVM কারচুপির অভিযোগ ওঠে। স্ক্রুটিনি রিপোর্ট পাওয়ার পরই সেখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

দ্বিতীয় দফার (WB Assembly Election 2026) ভোটের দিন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নিজেদের অবস্থান আগেই জানিয়ে রেখেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। অভিযোগ প্রমাণিত হলে পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, কোনও কেন্দ্রের অনেক বুথ থেকে অভিযোগ পাওয়া গেলে, গোটা কেন্দ্রে পুনরায় ভোট করানো হবে বলেও জানিয়েছিলেন তিনি।

Continues below advertisement

সেইমতোই গতকাল রাতে নির্বাচন কমিশনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে। এর মধ্যে মগরাহাট পশ্চিমের ১৪২ নম্বর বিধানসভা কেন্দ্রের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০ থেকে ২৩২ নম্বর অর্থাৎ ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। আর ডায়মন্ড হারবারের ১৪৩ নম্বর বিধানসভা কেন্দ্রের ১১৭, ১৭৯, ১৯৪ ও ২৪৩ নম্বর বুথেও ফের নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:- শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের দুটি বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোটগ্রহণ হল আজ। এদিনও দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন সাধারণ মানুষ। দুপুর ১ টা পর্যন্ত মগরাহাটে ভোটের হার ছিল ৫৬%, ডায়মন্ড হারবারে ভোটের হার ছিল ৫৫%। সেই শতাংশই সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে। মগরাহাট পশ্চিমে বিকেল ৫টা পর্যন্ত ৮৬.১১ শতাংশ ভোট পড়েছে। ডায়মন্ড হারবারেও ভোট দেওয়ার হার নেহাত কম নয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট ডায়মন্ড হারবারের চারটি বুথে পড়ল ৮৭. ৬০ শতাংশ।

পুনর্নির্বাচনে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সতর্ক ছিল নির্বাচন কমিশন। তবে পুনর্নির্বাচনেও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে ফলস ভোটিংয়ের ঘটনা নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ১৪২ নম্বর বুথে এদিন ফলস ভোট পড়ার অভিযোগ এসেছে। পাশাপাশি এদিন পুনর্নির্বাচন ঘিরেও উত্তেজনা তৈরি হয়। বিজেপি প্রার্থীকে দেখে 'জয় বাংলা' স্লোগান দেন তৃণমূলের কর্মীরা।