কলকাতা : আজই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফা এবার সময় এক্সিট পোলের। এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। জার্নালিস্টিক জাজমেন্টেরও এখানে কোনও জায়গা নেই। সমীক্ষক...More
কলকাতা : আজই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফা এবার সময় এক্সিট পোলের। এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। জার্নালিস্টিক জাজমেন্টেরও এখানে কোনও জায়গা নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যা। এক্সিট পোলকে ধ্রবসত্য মনে করে উচ্ছ্বসিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনও জায়গা নেই। কারণ সমীক্ষা কখনও মেলে, কখনও একেবারেই মেলে না। আপাতদৃষ্টিতে এই বিধানসভা নির্বাচনে ঘাসফুল ও পদ্মফুলের লড়াই-ই ফোকাসে। খাতায় কলমে লড়াই ত্রিমুখী হলেও, তৃণমূল ও বিজেপির ভোটপ্রচারে বারবারই তারা বুঝিয়ে দিয়েছে এবার তারাই একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী। সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেললেও ভোট যুদ্ধে অনেকটাই ব্যাকফুটে বাম-কংগ্রেস-সিদ্দিক জোট। ২৭ মার্চ প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল। একমাসেরও বেশি সময় ধরে আট দফায় ভোটগ্রহণের নির্ঘন্ট ঘোষণা করেছিল কমিশন। ২০০ -র বেশি আসন পাওয়া সুনিশ্চিত, বারবার প্রচারে এসে বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে তৃতীয় বার ক্ষমতায় ফেরা নিয়ে চরম আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপি ৭০ থেকে ৮০ টির বেশি আসন পাবে না, বারবার দাবি করে এসেছেন তিনি।২০১৬ সালে পশ্চিমবঙ্গে ৬ দফায় ভোট গ্রহণ হয়েছিল। ২৯৪টি আসনের মধ্যে ২১১টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল। সে বার বিজেপি মাত্র ৩টি আসন জিততে পেরেছিল। খড়্গপুর সদর, মাদারিহাট এবং বৈষ্ণবনগর। ২০১৬-তে বামফ্রন্ট আর কংগ্রেস জোট বেঁধে লড়াই করেছিল। তাদের ঝুলিতে গিয়েছিল ৭৭ আসন। নির্দল ৩ ও বিজেপি ৩ আসনে জয়ী হয়েছিল।২০১১-র বিধানসভা ভোটের তুলনায় ২৭ আসন বেশি পেয়েছিল তৃণমূল। ২৯৩ আসনে লড়াই করে জিতেছিল ২১১ আসনে। কংগ্রেস ৯২ আসনে লড়াই করে জিতেছিল ৪৪ আসনে। সিপিএম ১৪৮ আসনে লড়াই করে পেয়েছিল ২৬ আসন। ফরোয়ার্ড ব্লক ২৫ আসনে লড়াই করে পেয়েছিল ২ আসন। আরএসপি ১৯ আসনে লড়াই করে পেয়েছিল ৩ আসন। সিপিআই ১১ আসনে লড়েছিল। পেয়েছিল ১ টি আসন। তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল ৪৪.৯১ শতাংশ। সিপিএম ১৯.৭৫, ফরোয়ার্ড ব্লক ২.৮২, আরএসপি ১.৬৭, সিপিআই ১.৪৫ শতাংশ ভোট পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ১২.২৫ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ১০.১৬ শতাংশ ভোট।২০১৬ সালের বিধানসভা নির্বাচনের থেকে তিন বছরে ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি-র ভোট বৃদ্ধি পায় ৩৮ শতাংশ। ২০১৯-এ ১৮টি লোকসভা আসনে জেতে গেরুয়া-দল। এবার কি সেই গ্রাফ আরও উঠবে চড়চড়িয়ে ? নাকি নোটবন্দি, জিএসটি, সিএএ, করোনা-বিপর্যয় এই সব ইস্যু ধাক্কা দেবে বিজেপির স্বপ্নে? তৃণমূল কংগ্রেসের দাবি, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন এক নয়। এবারও বাংলা নিজের মেয়েকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইবে। আজ অষ্টম দফার ভোট গ্রহণের পরই বুথ ফেরত সমীক্ষা। কাদের দখলে নবান্ন? দেশের নজর ২ মে-তে। বিধানসভার দৌড়ে এগিয়ে কে? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা? কী ইঙ্গিত দিচ্ছে অন্যান্য EXIT POLL? দেখুন বাংলার বিধান, সন্ধে ৬ টা থেকে। এ রাজ্যের পাশাপাশি থাকছে তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরি বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফলাফল।