এক্সপ্লোর

WB ABP-CVoter Exit Poll Results 2021 Live : নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুরে এগিয়ে মাস্টারমশাই : C Voter

West Bengal, Assam Exit Poll Results 2021 Live : কাদের দখলে নবান্ন? দেশের নজর দোসরা মে-তে। বিধানসভার দৌড়ে এগিয়ে কে? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা? কী ইঙ্গিত দিচ্ছে অন্যান্য EXIT POLL?

Key Events
WB Exit Poll Results 2021 Live Updates West Bengal Elections ABP-Cvoter Exit Poll Results, Assam Elections ABP-Cvoter Exit Poll Results, WB and Assam Exit Poll ABP Live WB ABP-CVoter Exit Poll Results 2021 Live : নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুরে এগিয়ে মাস্টারমশাই : C Voter
WB ABP-CVoter Exit Poll Results 2021 Live : কাদের দখলে নবান্ন? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা?

Background


কলকাতা : 
আজই  পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফা এবার সময় এক্সিট পোলের। এই সমীক্ষার সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। জার্নালিস্টিক জাজমেন্টেরও এখানে কোনও জায়গা নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যা।  এক্সিট পোলকে ধ্রবসত্য মনে করে উচ্ছ্বসিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনও জায়গা নেই। কারণ সমীক্ষা কখনও মেলে, কখনও একেবারেই মেলে না।

 আপাতদৃষ্টিতে এই বিধানসভা নির্বাচনে ঘাসফুল ও পদ্মফুলের লড়াই-ই ফোকাসে। খাতায় কলমে লড়াই ত্রিমুখী হলেও, তৃণমূল ও বিজেপির ভোটপ্রচারে বারবারই তারা বুঝিয়ে দিয়েছে এবার তারাই একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী। সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেললেও ভোট যুদ্ধে অনেকটাই ব্যাকফুটে বাম-কংগ্রেস-সিদ্দিক জোট। ২৭ মার্চ প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল। একমাসেরও বেশি সময় ধরে আট দফায় ভোটগ্রহণের নির্ঘন্ট ঘোষণা করেছিল কমিশন।  

২০০ -র বেশি আসন পাওয়া সুনিশ্চিত, বারবার প্রচারে এসে বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে তৃতীয় বার ক্ষমতায় ফেরা নিয়ে চরম আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপি ৭০ থেকে ৮০ টির বেশি আসন পাবে না, বারবার দাবি করে এসেছেন তিনি।

২০১৬ সালে পশ্চিমবঙ্গে ৬ দফায় ভোট গ্রহণ হয়েছিল। ২৯৪টি আসনের মধ্যে ২১১টি আসন জিতে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল। সে বার বিজেপি মাত্র ৩টি আসন জিততে পেরেছিল। খড়্গপুর সদর, মাদারিহাট এবং বৈষ্ণবনগর। ২০১৬-তে বামফ্রন্ট আর কংগ্রেস জোট বেঁধে লড়াই করেছিল। তাদের ঝুলিতে গিয়েছিল ৭৭ আসন। নির্দল ৩ ও বিজেপি ৩ আসনে জয়ী হয়েছিল।

২০১১-র বিধানসভা ভোটের তুলনায় ২৭ আসন বেশি পেয়েছিল তৃণমূল। ২৯৩ আসনে লড়াই করে জিতেছিল ২১১ আসনে। কংগ্রেস ৯২ আসনে লড়াই করে জিতেছিল ৪৪ আসনে। সিপিএম ১৪৮ আসনে লড়াই করে পেয়েছিল ২৬ আসন। ফরোয়ার্ড ব্লক ২৫ আসনে লড়াই করে পেয়েছিল ২ আসন। আরএসপি ১৯ আসনে লড়াই করে পেয়েছিল ৩ আসন। সিপিআই ১১ আসনে লড়েছিল। পেয়েছিল ১ টি আসন। তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল ৪৪.৯১ শতাংশ। সিপিএম ১৯.৭৫, ফরোয়ার্ড ব্লক ২.৮২, আরএসপি ১.৬৭, সিপিআই ১.৪৫ শতাংশ ভোট পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ১২.২৫ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ১০.১৬ শতাংশ ভোট।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের থেকে তিন বছরে ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি-র ভোট বৃদ্ধি পায় ৩৮ শতাংশ। ২০১৯-এ ১৮টি লোকসভা আসনে জেতে গেরুয়া-দল। এবার কি সেই গ্রাফ আরও উঠবে চড়চড়িয়ে ? নাকি নোটবন্দি, জিএসটি, সিএএ, করোনা-বিপর্যয় এই সব ইস্যু ধাক্কা দেবে বিজেপির স্বপ্নে?  তৃণমূল কংগ্রেসের দাবি, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন এক নয়। এবারও বাংলা নিজের মেয়েকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইবে। 

আজ অষ্টম দফার ভোট গ্রহণের পরই বুথ ফেরত সমীক্ষা। কাদের দখলে নবান্ন? দেশের নজর ২ মে-তে। বিধানসভার দৌড়ে এগিয়ে কে? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা? কী ইঙ্গিত দিচ্ছে অন্যান্য EXIT POLL?  দেখুন  বাংলার বিধান, সন্ধে ৬ টা থেকে। এ রাজ্যের পাশাপাশি থাকছে তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরি বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফলাফল।

21:17 PM (IST)  •  29 Apr 2021

ABP-Cvoter Exit Poll Results 2021 Live: দেবাশিস কুমার এগিয়ে, হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে থাকতে পারেন ফিরহাদও

  • রাসবিহারী কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার এগিয়ে, হাড্ডাহাড্ডি লড়াই
  • কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম এগিয়ে থাকতে পারেন
  • ভবানীপুর কেন্দ্রের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী সামান্য এগিয়ে
  • চৌরঙ্গী কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় এগিয়ে , হাড্ডাহাড্ডি লড়াই
  • এন্টালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বর্ণকমল সাহা সামান্য এগিয়ে
  • বেলেঘাটা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ পাল এগিয়ে 
21:11 PM (IST)  •  29 Apr 2021

ABP-Cvoter Exit Poll Results 2021 Live: ভাটপাড়া কেন্দ্রে পবন সিংহ, বিজেপি প্রার্থী, স্পষ্টত এগিয়ে 

  • ভাটপাড়া কেন্দ্রে পবন সিংহ, বিজেপি প্রার্থী, স্পষ্টত এগিয়ে 
  • নৈহাটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক স্পষ্টত এগিয়ে 
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget