কলকাতা : উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে মনোনয়ন পর্ব, প্রচার পর্ব ধরে লাগাতার হিংসার ছবি দেখা গেছে। তা সে উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা হোক বা দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়...রাজ্যের বিভিন্ন প্রান্তে বেলাগাম অশান্তি হয়েছে। যার রাশ টানতে কার্যত ব্যর্থ পুলিশ প্রশাসন। কমিশনের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। এই আবহে শনিবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে গ্রামবাংলার ভোট অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে একবার দেখে নেব কোন জেলার মোট কত বুথ রয়েছে এবং তার মধ্য়ে কত বুথ কমিশন স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে। 

এবার ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোট গ্রহণ করা হবে। তবে, ৬৫২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১০৪৩টি বুথে হচ্ছে না ভোট। ৬১ হাজার ৬৩৬টি বুথের মধ্যে ভোট হবে না ১ হাজার ৪৩টি বুথে। এদিকে ৬০ হাজারেরও বেশি বুথের মধ্যে মাত্র ৪৮৩৪টি বুথ অর্থাৎ প্রায় ৮ শতাংশ বুথ স্পর্শকাতর হিসাবে চিহ্নিত হয়েছে। কোথায় কত দেখে নেওয়া যাক...

কোন জেলায় কত বুথ স্পর্শকাতর ?

                                

জেলামোট বুথ     স্পর্শকাতর বুথ
আলিপুরদুয়ার ১২১২                    ২৫
বাঁকুড়া ৩১০০                  ১১৬
বীরভূম২৭৬৮২২৮
কোচবিহার২৩৮৫৩১৭
দক্ষিণ দিনাজপুর১২২৩৮৪
দার্জিলিং৫১৪২৭
হুগলি৩৮৫১২০৯
হাওড়া৩০৩১৩৫৩
জলপাইগুড়ি১৬৬০৭৪
ঝাড়গ্রাম১০৪৫৪৫
কালিম্পং২৬৩
মালদা৩০৩৫২৭০
মুর্শিদাবাদ৫৪৩৮৫৪১
নদিয়া ৩৮৯৬৩৭৩
উত্তর ২৪ পরগনা৪৫৩২২৫৮
পশ্চিম বর্ধমান৯৯৮৪০
পশ্চিম মেদিনীপুর৩৮৬৭৩০৫
পূর্ব বর্ধমান৩৯৩৩৩৪২
পূর্ব মেদিনীপুর৪১২৮৩৫৬
পুরুলিয়া২৪০৫২৫৩
দক্ষিণ ২৪ পরগনা৬২২৬৫০২
উত্তর দিনাজপুর ২১২৬১০৮

কোথায় কীভাবে মোতায়েন ?

হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে আবেদন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে কমিশন আদালতে জানিয়েছিল বাকি ৪৮৫ বাহিনী আসছে। বাকি কেন্দ্রীয় বাহিনী আজকের মধ্যে আসছে বলে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে। কিন্তু, বাহিনীর জওয়ানদের মোতায়েন কেমন হবে ? জানা গেছে, ১ থেকে ২টি বুথে মোতায়েন থাকবে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ৩ থেকে ৪টি বুথ আছে এমন জায়গায় মোতায়েন থাকবে ৮ জন জওয়ান। ৫ থেকে ৬টি বুথ আছে এমন জায়গায় থাকবে ১২ জন জওয়ান। ৭ এবং ৭-এর অধিক বুথে মোতায়েন থাকবে ১৬ জন জওয়ান। স্ট্রং রুমে মোতায়েন থাকবে ১ কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ৮০ জন জওয়ান। স্পর্শকাতর বুথগুলিকে দেওয়া হবে অগ্রাধিকার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial