কলকাতা: তৃতীয় দফায় বিজেপির ১৯ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হল বুধবার। সম্ভাবনা সত্যি করেই পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন 'অভয়া'র মা। আর জি করে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তাঁর প্রতিবাদে পথে নেমেছিলেন সিপিএমের কলতান দাসগুপ্ত। সেই কলতান এবার পানিহাটি থেকে সিপিএম প্রার্থী। আর তাঁর বিরুদ্ধেই নির্বাচনে বিজেপির হয়ে লড়বেন সেই চিকিৎসক তরুণীর মা। এছাড়া যে যে এলাকায় প্রার্থী ঘোষণা করল বিজেপি, তা দেখে নেওয়া যাক -
উত্তরপাড়া: বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তীইংরেজবাজার: বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি কোচবিহার দক্ষিণ: বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বসুরাজগঞ্জ: বিজেপি প্রার্থী দীনেশ সরকারইসলামপুর: বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় হেমতাবাদ: বিজেপি প্রার্থী হরিপদ বর্মনশান্তিপুর: বিজেপি প্রার্থী স্বপন দাসহাওড়া মধ্য: বিজেপি প্রার্থী বিপ্লব মণ্ডলসিঙ্গুর: বিজেপি প্রার্থী অরূপ কুমার দাসচন্দননগর: বিজেপি প্রার্থী দীপাঞ্জন কুমার গুহচুঁচুড়া: বিজেপি প্রার্থী সুবীর নাগহরিপাল: বিজেপি প্রার্থী মধুমিতা ঘোষতমলুক: বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরামেদিনীপুর: বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতপূর্বস্থলী দক্ষিণ: বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদারকাটোয়া: বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষসাঁইথিয়া: বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহাহলহাটি: বিজেপি প্রার্থী অনিল সিং
সবার নজরে এটাই ছিল যে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে শেষ পর্য়ন্ত কে দাঁড়াচ্ছেন। কারণ 'অভয়া'র মা নিজেই জানিয়েছিলেন যে তিনি বিজেপি প্রার্থী হতে চেয়েছেন। এদিন তৃতীয় দফায় প্রার্থী হিসেবে তাঁকেই দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। প্রার্থী পদ ঘোষণার পর 'অভয়া'র মা বলেন, ''এটা পানিহাটির মানুষের জন্য জয়। এটা পানিহাটির মানুষের জন্য় জয় হবে। এখানকার মানুষ প্রতিবাদ করতে ভুলে গিয়েছেন। এখানে স্বাস্থ্য, সুরক্ষা, মানুষের মৌলিক অধিকার, এগুলো সরকার কেড়ে নিয়েছে। মহিলা মুখ্য়মন্ত্রী মন্তব্য করেন যে মেয়েরা রাতে বাইরে বেরবেন কেন, এগুলো নিয়ে প্রশ্ন তুলতে চাই। নারীরা কেন বাইরে বেরবে না রাতে, তা নিয়েই প্রশ্ন তুলতে চাই। মেয়েদের সুরক্ষা দিতে চাই।''
যে আর জি কর আন্দোলন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই আন্দোলনের অন্য়তম মুখ কলতান দাসগুপ্ত এবার সিপিএমের প্রার্থী পানিহাটি থেকে। আর সেই কলতানের বিরুদ্ধেই লড়বেন অভয়া'র মা। তৃণমূল কংগ্রেসের হয়ে এবার টিকিট পেয়েছেন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। রাজনীতির ময়দানে প্রথমবার পা রাখা অভয়া'র মা জানিয়েছেন, তিনি মনে করেন যে বিজেপিই তাঁর মেয়ের বিচার দিতে পারবে, তাই তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
