রুমা পাল, কলকাতা : রাত পোহালেই ভোট গণনা। কাল রাজ্যের ২৯৩ কেন্দ্রে ভোট গণনা। ২৯৩ কেন্দ্রের জন্য অতিরিক্ত ৪৩২ জন কাউন্টিং অবজার্ভার। পশ্চিমবঙ্গে ২ দফায় এবার বিধানসভা নির্বাচন হয়েছে। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছে ১৬ জেলার ১৫২টি আসনে। অন্যদিকে, ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়েছে ৭ জেলার ১৪২টি আসনে। আগামীকাল ২৯৩টি কেন্দ্রে ভোট গণনা হবে। ফলতায় ভোট হবে আগামী ২১ মে। সেখানে ভোট গণনা হবে ২৪ মে। 

Continues below advertisement

'২০২১-এর পুনরাবৃত্তি হবে না, সব জায়গায় বাহিনী, বিজেপির এজেন্ট থাকবে', হুঙ্কার শমীক ভট্টাচার্যের 

এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে চূড়ান্ত পর্যায়ের নিরাপত্তা বেষ্টনী দেখেছে রাজ্যবাসী। নিরাপদে সুষ্ঠু ভোট করাতে রাজ্যে মোতায়েন ছিল প্রচুর কেন্দ্রীয় বাহিনী। আনা হয়েছিল অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক। ভোট কেন্দ্রের চারপাশে ছিল কড়া নিরাপত্তা বলয়। জারি ছিল একগুচ্ছ নিয়ম। এবার ভোট গণনার ক্ষেত্রেও অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার রেখেছে নির্বাচন কমিশন। রাজ্যের গুরুত্বপূর্ণ জেলাগুলিতে বাড়তি নজরদারি নিশ্চিত করতে একাধিক বিধানসভা কেন্দ্রে অতিরিক্ত Counting Observer নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে। 

Continues below advertisement

  • আলিপুরদুয়ার: ৫ কেন্দ্রের দায়িত্বে ৬ জন কাউন্টিং অবজার্ভার
  • মাদারিহাটের জন্য অতিরিক্ত ১ জন কাউন্টিং অবজার্ভার
  • বাঁকুড়া: ১২ কেন্দ্রের দায়িত্বে ১৫ জন কাউন্টিং অবজার্ভার
  • বীরভূম: ১১ কেন্দ্রের দায়িত্বে ১২ জন কাউন্টিং অবজার্ভার
  • বীরভূমের হাসনের জন্য অতিরিক্ত ১ জন কাউন্টিং অবজার্ভার
  • কোচবিহার: ৯ কেন্দ্রের দায়িত্বে ১১ জন কাউন্টিং অবজার্ভার
  • মেখলিগঞ্জ ও সিতাইয়ের জন্য ১ জন করে কাউন্টিং অবজার্ভার
  • দক্ষিণ দিনাজপুর: ৬ কেন্দ্রের দায়িত্বে ৭ জন কাউন্টিং অবজার্ভার
  • হুগলি: ১৮ কেন্দ্রের দায়িত্বে ২৪ জন কাউন্টিং অবজার্ভার
  • বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, ধনেখালি, খানাকুলের জন্য অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার
  • হাওড়া: ১৬ কেন্দ্রের দায়িত্বে ২৫ জন কাউন্টিং অবজার্ভার
  • বালি, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলার জন্য অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার
  • উলুবেড়িয়া পূর্ব, শ্যামপুর, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, ডোমজুড়ের জন্যও অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার
  • কলকাতা উত্তর: ৭ কেন্দ্রের জন্য ৭ পর্যবেক্ষক
  • কলকাতা দক্ষিণ: ৪ কেন্দ্রের জন্য ৫ পর্যবেক্ষক
  • বালিগঞ্জের জন্য অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার
  • দক্ষিণ ২৪ পরগনা: ফলতা বাদে ৩০ কেন্দ্রের জন্য ৪৫ জন কাউন্টিং অবজার্ভার
  • বাসন্তী, কুলতলি, কাকদ্বীপ, সাগর, জয়নগরের জন্য অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার
  • ভাঙড়, বারুইপুর পশ্চিম, সাতগাছিয়া, সোনারপুর দক্ষিণে অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার
  • সোনারপুর উত্তর, টালিগঞ্জ, মহেশতলা, বজবজ ও মেটিয়াব্রুজে অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার
  • উত্তর ২৪ পরগনা: ৩৩ কেন্দ্রের জন্য ৪৯ জন কাউন্টিং অবজার্ভার
  • স্বরূপনগর, বাদুড়িয়া, বীজপুর, নৈহাটিতে অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার
  • নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তরে অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার
  • পানিহাটি, কামারহাটি, বরানগর, রাজারহাট-নিউটাউন, বিধাননগর–সহ একাধিক কেন্দ্রে অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার