বহরমপুর : ভোটের গণনার আগে ফের একবার চর্চায় আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। 'আমি সংখ্যা বলব না... আমার যে সংখ্যা আসবে তার উপর রাজ্য সরকারকে নির্ভর করতে হবে', মন্তব্য হুমায়ুন কবীরের। তিনি আরও বলেন, নওদা, বেলডাঙা, রেজিনগর, হরিহরপাড়া - চারটে আসনেই তাঁরা জিতবেন। হুমায়ুন কবীরের কথায়, 'বহরমপুর, নওদা, বেলডাঙা, রেজিনগর, হরিহরপাড়ায় কাউন্টিং হবে। নওদা, বেলডাঙা, রেজিনগর, হরিহরপাড়া চারটে আসনে আমরা জিতব। হুমায়ুন কবীর তো এখনও বরহরমপুরের স্ট্রংরুমে যায়ইনি। আমি সংখ্যা বলব না... আমার যে সংখ্যা আসবে তার উপর রাজ্য সরকারকে নির্ভর করতে হবে।' 

Continues below advertisement

ভোটের গণনার আগে বড় সিদ্ধান্ত কমিশনের, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জন্য কী নিয়ম জারি ? 

এবার ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই নজরে হুমায়ুন কবীর। একসময় ভরতপুরের তৃণমূল বিধায়ক ছিলেন তিনি। এরপর তৃণমূল থেকে বরখাস্ত হন তিনি। তারপর ভোটের আগে আগেই নিজের দল 'আম জনতা উন্নয়ন পার্টি' গঠন করেন হুমায়ুন। প্রার্থী দেন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে। এবারের বিধানসভা নির্বাচনে নিজেও লড়েছেন ২টি কেন্দ্র থেকে। এর মধ্যেই আবার হুমায়ুন কবীর প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে বেলডাঙায়। সব মিলিয়ে অনেকদিন থেকেই নজরে রয়েছেন হুমায়ুন কবীর। 

Continues below advertisement

প্রথম দফায় অর্থাৎ ২৩ এপ্রিল ভোট হয়েছে হুমায়ুন কবীরের বিধানসভা কেন্দ্রে। সেদিনও তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন তিনি। বুথের থেকে অল্প দূরেই শুরু হয় ঝামেলা। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রাস্তাতেই চেয়ার পেতে বসে পড়েন হুমায়ুন কবীর। এলাকার পরিস্থিতি সামাল দিতে নামে র‍্যাফ। দীর্ঘক্ষণ অশান্ত ছিল ওই এলাকা। 

ভোট গণনায় এবার রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব তৃণমূলের 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়।