সমীরণ পাল, কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘন্ট বহু আগেই জানিয়ে দেওয়া হয়েছে। মাস ঘুরলেই কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন (West Bengal Assembly  Election 2026)। তার আগে জায়গায়, জায়গায় বিভিন্ন প্রার্থীরা জোরকদমে প্রচার চালাচ্ছেন। খড়দায় প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী দেবদ্বীপ পুরোহিত (Devadeep Purohit)। সেখানেই এক স্থানীয় গৃহবধূ একদম সরাসরি তূণমূলের (TMC) প্রার্থীকে এলাকার হলহকিকত বর্ণনা করলেন।

Continues below advertisement

এক হুডখোলা জিপে এদিন প্রচার সারছিলেন খড়দা বিধানসভার  তৃণমূল প্রার্থী। তাঁর প্রচার চলাকালীনই দেবদ্বীপ পুরোহিতকে তাঁর জিপ থেকে নামান এক স্থানীয় এক গৃহবধূ। খড়দা বিধানসভা তিন নম্বর ওয়ার্ড খড়দা পুরসভার এলাকায় ঘুরে ঘুরে প্রচার করলেন তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত। এলাকার গৃহবধূ ডাক দিয়া গাড়ি থেকে নেমে আসেন। কথা শোনেন স্থানীয় মানুষের। এক গৃহবধূ কোনও রাখঢাক না করেই সরাসরি তৃণমূল প্রার্থীকে এলাকার অভাব, তাঁদের অভিযোগের কথা জানালেন। 

তৃণমূল প্রার্থীর গাড়ির সামনে দাঁড়িয়েই তাঁকে ডেকে ওই গৃহবধূ বলেন, 'গাড়ি থেকে নেমে আসুন। পাড়ায় যখন এসছেন সবার সামনেই আসুন'। তবে ক্ষোভ, বিক্ষোভ নয়, বরং তাঁর ডাকে সাড়া দিয়ে তৃণমূল প্রার্থী গাড়ি থেকে নীচে নেমে এসে সবটা শোনায় বেশ খুশিই ওই গৃহবধূ।

Continues below advertisement

এই ঘটনা পরে, এলাকার মানুষের প্রতিক্রিয়া দেখে কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনেের ফলাফল নিয়ে বেশ ইতিবাচক দেবদ্বীপ। প্রচারের মাঝে তাঁর গলা থেকে ঝরল আত্মবিশ্বাস। বিরোধীদের থেকে অনেক এগিয়ে তিনি দাবি তৃণমূল প্রার্থীর। তিনি জানান, 'আমি তো খড়দারই ছেলে। গোটা এলাকাটাই আমার চেনা। সব দেখেশুনে যা বুঝছি মানুষ আমায় আশীর্বাদ করার জন্য তৈরি। যেহেতু আমি এখানকারই ছেলে, তাই আমার মনে হচ্ছে লোকজন হয়তো আমারই অপেক্ষা করছিলেন।  এখানে প্রতিপক্ষের তো ওই অভিযোগ করা ছাড়া তেমন কিছু নেই। আর যেহেতু আমি এখানকার ছেলে তাই সবই চেনাপরিচিত, কেউ দাদার বন্ধু, কেউ বাবার বন্ধু, কেউ আমার পরিচিত। আপাতত দেখে যা বুঝছি, প্রতিক্রিয়া খুবই ইতিবাচক।'

'আমরা যা খেলার আগে খেলে নিচ্ছি ভোটের দিন শুধু গোল করার পালা। নির্বাচনের দিন মানুষ ছক্কা মারবে, বিজেপিকে মাঠের বাইরে বার করে দেবেl' প্রচারে বেরিয়ে বিজেপির উদ্দেশে এমনই মন্তব্য করলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। এদিন টিটাগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড মিলনগর এলাকায় প্রচারের মাঝে মাঠে এলাকার যুবকদের সঙ্গে ব্যাট হাতে ক্রিকেট খেলেন রাজl 

অপরদিকে তৃণমূলকে পাল্টা আক্রমন শানায় বিজেপিওl ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী পুরসভার দুই নম্বর ওয়ার্ডে মাধবনিবাস এলাকায় প্রচারের মাঝে একটি খেলার অনুষ্ঠানে গিয়ে মাঠে ফুটবলে খেলেন। গোল করেন l তারপেরই তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে মাঠে খেলার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনিl