কলকাতা: বিজেপির প্রার্থী তালিকায় SIR-এ 'বিবেচনাধীন' মহিলা! বিবেচনাধীনে নাম, আউশগ্রামের বাসিন্দা কলিতা মাজিকেই প্রার্থী করল বিজেপি। কলিতা মাজি-কে আউশগ্রাম বিধানসভার প্রার্থী করেছে বিজেপি। ২০২১ সালেও আউশগ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন কলিতা মাজি। কমিশনের আধিকারিকরা বলেছেন কোনও অসুবিধা নেই। সমস্ত নথিই জমা দিয়েছি, দাবি বিজেপি প্রার্থীর। কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে চলে, এটা তার প্রমাণ, পাল্টা কটাক্ষ তৃণমূলের।
প্রশ্ন: আপনার কি নাম 'বিবেচনাধীন' তালিকায় আছে ?
বিজেপি প্রার্থী কলিতা মাজি: হ্যাঁ আছে।
প্রশ্ন: পরিবারের আপনার একারই নাম আছে না আরও কারও ?
বিজেপি প্রার্থী কলিতা মাজি: আমার একারই। আমরা সাত বোন। সবার কিন্তু হয়ে গিয়েছে। ..কিন্তু আমারটা কেন এইভাবে হয়েছে, সেটা আমি জানি না।
প্রশ্ন: শুনানিতে গিয়েছিলেন ?
বিজেপি প্রার্থী কলিতা মাজি: হ্যাঁ।
প্রথম দফার প্রার্থী তালিকা অনুযায়ী ৪১ জন বর্তমান বিধায়ককে ফের ভোট যুদ্ধে নামাল পদ্ম শিবির। বর্তমান বিধায়ক কিন্তু এবার আর প্রার্থী করল না দল, এমন সংখ্য়া ৮। কোথাও আবার ভরসা রাখা হল প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদের উপর। নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্য়ায়কে। কথায় বলে old is gold.এই প্রবাদেই ভরসা রাখল বিজেপি।প্রথম দফার প্রার্থী তালিকায় সংখ্য়াগরিষ্ঠ বর্তমান বিধায়কদেরই ফের টিকিট দিল বিজেপি। প্রথম দফার তালিকা অনুযায়ী ৪১ জন বর্তমান বিধায়ককে ফের ভোট যুদ্ধে নামাল পদ্ম শিবির। বর্তমান বিধায়ক কিন্তু এবার আর প্রার্থী করল না দল, এমন সংখ্য়া ৮। কোথাও আবার ভরসা রাখা হল প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদের উপর। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। সেখানে কোচবিহার উত্তর, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নাগরাকাটা, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়ায় মতো একাধিক কেন্দ্রে গতবার জয়ী প্রার্থীদের উপরেই ভরসা রেখেছে বিজেপি।
তুফানগঞ্জে ফের প্রার্থী হয়েছেন মালতী রাভা রায়। ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চট্টোপাধ্য়ায়, মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন, শিলিগুড়ি শঙ্কর ঘোষের উপরই ভরসা রেখেছে দল। এদিন তালিকা প্রকাশের আগেই সকালে শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন করতে দেখা যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। শিলিগুড়ি বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস সমপূর্ণ একটা জাতিকে ধ্বংস করেছে। বাংলা ও বাঙালির সভ্য়তা, সংস্কৃতি, কৃষ্টি রক্ষার লড়াই, সেটা হল বিধানসভা নির্বাচন। ময়না, আসানসোল দক্ষিণ, ওন্দা, চাকদা, হরিণঘাটা, ভাটপাড়ার মতো দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রেও বর্তমান বিধায়কদেরই ফের লড়াইয়ে নামাল বিজেপি। তৃণমূল রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, 'অব কি বার ২০০ পার' বলেছিল, তারপর রেজাল্ট কী হয়েছিল ওরা জানে, সারা ভারতবর্ষ জানে।
