West Bengal Assembly Election 2026: আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ায় সিপিএমের প্রার্থী হয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তরপাড়া বিধানসভায় বিভিন্ন জায়গায় জনসংযোগে যাচ্ছিলেন এই বাম নেত্রী। তখন থেকেই অনেকে অনুমান করেছিলেন হয়তো এবার উত্তরপাড়া বিধানসভায় বামেদের প্রার্থী হতে চলেছেন মীনাক্ষী। সোমবার সেই জল্পনাই সত্যি হল। আলিমুদ্দিন স্ট্রিট থেকে উত্তরপাড়া বিধানসভার বাম প্রার্থী হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেন বিমান বসু। 

Continues below advertisement

ভোটের ময়দানে এই প্রথম প্রার্থী নন মীনাক্ষী। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম থেকে লড়েছিলেন এই তরুণ বামনেত্রী। এবার লড়াইয়ে নামার আগে মীনাক্ষী বলেছেন, 'এটা আমাদের লড়াই। নির্বাচন আমাদের কাছে একটা বড় রাজনৈতিক লড়াই। এই গোটা পার্টি, সারা বছর মানুষের রুটি রুজির স্বার্থে এই লড়াইটা প্রতিদিন লড়ছে মাটিতে থেকে। উত্তরপাড়াতে আমাদের পার্টি, লাল ঝাণ্ডা, প্রত্যেকটা দিন একদম মাটি কামড়ে পড়ে আছে। ক্যান্ডিডেট এখানে আমাদের প্রত্যেকটা কর্মী। আমরা গোটা পশ্চিমবঙ্গের ২৯৪টি সিটেই লড়ব। কোথাও বামপন্থী, কোথাও সহযোগী দল। আমরা কাউকে বেছে নিইনি। আমরা কোথাও তৃণমূল-বিজেপিকে এক ফোঁটা জায়গা দেব না।' 

নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বিমান বসু। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরের দিনই ১৯২ জন প্রার্থীর নাম জানালেন তিনি। বিমান বসু জানিয়েছেন, বাকি প্রার্থীদের নাম জানানো হবে আগামী ৩-৪ দিনের মধ্যেই । এবার সিপিএমের প্রার্থী তালিকায় রয়েছে একাধিক মহিলা মুখ। রয়েছেন কালীগঞ্জে নিহত ছোট্ট মেয়ের মা সাবিনা ইয়াসমিন। রয়েছেন দীপ্সিতা ধর। 

Continues below advertisement

একনজরে সিপিএমের প্রার্থী তালিকা (১৯২ জন প্রার্থীর) 

মেখলিগঞ্জ-কমল রায়মাথাভাঙা-খগেন বর্মনকোচবিহার উত্তর-প্রণয় কাগ্জিশীতলকুচি-নবদ্বীপ্তি অধিকারী নাটাবাড়ি-ধনঞ্জয় রাভাফালাকাটা-কমল কিশোর রায়মাদারিহাট-সুভাষ লোহারধূপগুড়ি-নিরঞ্জন রায়ময়নাগুড়ি-সুদেব রায়জলপাইগুড়ি-দেবরাজ বর্মননাগরাকাটা-দিলকুমার ওঁরাওশিলিগুড়ি-শরদিন্দু চক্রবর্তীগোয়ালপোখর-জুভেল আলমহেমতাবাদ-তনুশ্রী দাসকালিয়াগঞ্জ-হিরুবালা রায়তপন-বাপ্পাই হরোগঙ্গারামপুর-বিপ্লব বর্মনহরিরামপুর-গৌতম গোস্বামীহরিশ্চন্দ্রপুর-শেখ খলিলমালতিপুর-মিনারুল হোসেনমানিকচক-দেবজ্যোতি সিন্হামালদা-দীপক বর্মনবৈষ্ণবনগর-দুমদুমি সাহামুর্শিদাবাদ-আব্দুল মান্নানকালীগঞ্জ-সাবিনা ইয়াসমিনশান্তিপুর-সৌমেন মাহাতোরাণাঘাট দঃ-অরিন্দম বিশ্বাসচাকদা-নারায়ণ দাশগুপ্তবাগদা-গৌর বিশ্বাসবনগাঁ উত্তর-পীযূষ সাহাগাইঘাটা-সজল বিশ্বাসবীজপুর-দেবাশিস রক্ষিত খড়দা-দেবজ্যোতি দাস  দমদম উত্তর-দীপ্সিতা ধর  পানিহাটি-কলতান দাশগুপ্ত  বরানগর-সায়নদীপ মিত্র রাজারহাট-নিউটাউন-সপ্তর্ষী দেব রাজারহাট-গোপালপুর-শুভজিৎ দাশগুপ্তবারুইপুর পূর্ব-স্বপন নস্করমগরাহাট পূর্ব-চন্দন সাহাসাতগাছিয়া-গৌতম পালসোনারপুর দঃ-পারমিতা দাশগুপ্তকসবা-দীপু দাসযাদবপুর-বিকাশ ভট্টাচার্য সোনারপুর উত্তর-মোনালিসা সিন্হামহেশতলা-সায়ন বন্দ্যোপাধ্যায়  উলুবেড়িয়া উঃ-অশোক দোলুই উলুবেরিয়া দক্ষিণ- আমিরুল ইসলাম খানআমতা- জসিমুদ্দিন মল্লিকউদয়নারাণপুপর- ষষ্ঠী মাঝিডোমজুর- দুলু দাসউত্তরপাড়া- মীনাক্ষি মুখোপাধ্যায়শ্রীরামপুর- নবনীতা চক্রবর্তীসিঙ্গুর- দেবাশিস চ্যটার্জিচুঁচুড়া- সুনীল সাহাবলাগড়- বিকাশ গোলদারসপ্তগ্রাম- অনির্বান চণ্ডীতলা- শেখ আসিফ আলিআরামবাগ- রতিকা পণ্ডিতপটাশপুর- সৌকত গিরিদাঁতন- শ্যামলকান্ত দাসঝাড়গ্রাম- অর্জুন  মাহাতকেশিয়ারি- মলিনা মুর্মুখড়গপুর- মধুসূধন রায়নারায়ণগড়- তাপস সিনহাপিংলা- অশোক সেনডেবরা- সুমিত অদিকারীঘাটাল- শান্তিনাথ সঠিককেশপুর- গুরুপদ মণ্ডলমেদিনীপুর- মনিকুন্তল খামরুইজয়পুর- ধীরেন্দ্রনাথ মাহাতপুরুলিয়া- সায়ন্তন ঘোষপারা- অলোক বাউড়িরঘুনাথপুর-গণেশ বাউড়িছাতনা- রাজীব কররানিবাঁধ- দেবলীনা হেমব্রমবড়জোড়া- সুজিত চক্রবর্তীওন্দা- অসিত শর্মাকোতুলপুর- রামচন্দ্র রায়ইন্দাস- মোনা মল্লিকসোনামুখী- অজিত রায়খন্ডঘোষ- রাজজীবন রায়বর্ধমান দক্ষিণ- সুদীপ্ত গুপ্তরায়না- সোমনাথ মাঝিজামালপুর- সমর হাজরাকালনা- শর্মির্ষ্ঠা নাথ সাহামেমারি- কৃষ্ণেন্দু ভদ্রবর্ধমান উত্তর- মামনি মণ্ডল রায়ভাতার- হাসিনা খাতুনপূর্বস্থলী উত্তর- প্রদীপ সাহাকাটোয়া- সঞ্জীব দাসআউশগ্রাম- চঞ্চল মাঝি