কলকাতা: এন্টালিতে বিজেপি প্রার্থী করেছে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। একুশের উপনির্বাচনে ভবানীপুরে মমতার বিপরীতে বিজেপির হয়ে প্রার্থীপদে দাঁড়িয়েছিলেন তিনি। ভোট পরবর্তী হিংসা থেকে সন্দেশখালি ইস্যুতে তাঁকে বারবার সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে। এবার এবিপি আনন্দ-কে বিশেষ সাক্ষাৎকার দিলেন তিনি।

আরও পড়ুন, "এরা এখন BJP-র সঙ্গে যোগাযোগ রাখছেন.." !  কাদের নিয়ে বিস্ফোরক দাবি দিলীপের ?

প্রশ্ন:  কত কঠিন তাঁর লড়াই ? 

বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল:  লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। এবারের লড়াই বিজেপির জেতার লড়াই না। এবারের লড়াই পশ্চিমবঙ্গের মানুষের জেতার লড়াই। এবারের লড়াই, তাঁদের লড়াই, যাদের এরা  বলেছেন, যারা তৃণমূলকে ভোট না দেয়, বাঙালি নয়। এবার সেই বাঙালিদের লড়াই আছে। ওই লড়াইতে এক হয়ে আমরা লড়াই করব। 

প্রশ্ন: আপনার বিরুদ্ধে যে বিরুদ্ধে প্রচার হতে পারে, যে আপনি বাঙালি নন, সেটাকে কীভাবে কাউন্টার করবেন ? এন্টালি হচ্ছে কসমোপলিটন এলাকা। বিভিন্ন  ভাষাভাষি, বিভিন্ন ধর্মাচরণের মানুষ আছে। সেটা কীভাবে কমব্য়াট করবেন ?

বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল:মমতা বন্দ্যোপাধ্যায়কেও আপনারা বাঙালি কীকরে বলবেন ? তিনি তো বাঙালি সেভাবে..মানুষের সামনে প্রস্তুতই হয় না। না হলে বাঙালি হিন্দুদের বলত না যে, আমি না থাকলে তোমরা বাঁচতে পারবে না। যদি এই ওনার মুখের কথা হয়, তাহলে, আমি ওনার থেকে ১০১ শতাংশ বাঙালি আমি বেশি আছি। কারণ আমি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদেরকে বাঁচানোর জন্য, ২০২১ এর পরে লড়াই করেছিলাম। 

প্রশ্ন:  ২১ এর যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, সেই মামলায় আপনি অগ্রণি ভূমিকা নেন। আপনার মামলার জোরেই বিভিন্ন তদন্ত হয়েছে। সন্দেশখালিতেও অগ্রণি ভূমিকা দেখা গিয়েছে। কোর্টের লড়াই আপনি বারবার জয়ী হয়েছেন। এখানে দ্বিতীয়বার, এই ইনিংসে কতটা আশাবাদী এবং কী কী বিষয়ে আপনি জোর দেবেন ?

বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল: ২০২১ সালে আমি মানুষকে আমার পরিচয় দিচ্ছিলাম যে, আমি কী কী করতে পারি ? সেটা আমি ২০২১ এর পরে মানুষকে ভাল করে বোঝাতে পেরেছি, যে আমি কী করতে পারি, সেটা মানুষ দেখেছে। আর আমি জানি, পশ্চিমবঙ্গের বাঙালিরা, তাঁরা আমাকে অনেক পছন্দ করে। সেটা ওরা বারবার লিখে ওরা জানায়। আপনাদের (জনগণ) থেকে যে অনেক ভালবাসা পাই, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই।