বিটন চক্রবর্তী, হলদিয়া : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে এখনও ২৪ ঘণ্টা পার হয়নি। তার আগেই বিভিন্ন জায়গা থেকে আসছে অশান্তির খবর। হলদিয়ায় ভাঙচুর করা হয়েছে তৃণমূলের পার্টি অফিসে, এমনই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দ্বিতীয় দফার ভোটের পরেই হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর। হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাতের অন্ধকারে ভাঙচুরের অভিযোগ। দলীয় কোন্দলের জের, দাবি গেরুয়া শিবিরের। নেপথ্যে বিজেপি, পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
'ভোটের দিন সিঙ্ঘমের সঙ্গে লড়াই করা আসল, নাকি...', দ্বিতীয় দফার শেষলগ্নে আত্মপ্রকাশ জাহাঙ্গিরের
দ্বিতীয় দফা ভোটের পর হলদিয়ায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। গতকাল ভোট মিটতেই রাতের অন্ধকারে হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হলদিয়া পুর এলাকার ১৩নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি অফিস রয়েছে। স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, গতকাল রাতে সেই পার্টি অফিসের জানালা ভাঙা হয়। এমনকী সামনে শহিদ বেদিতে পতাকা টাঙানোর লোহার পাইপও ভেঙে দেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করা হলেও বিজেপি সেই অভিযোগ নস্যাৎ করেছে। উল্টে তাদের তরফে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কথা বলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হলদিয়া থানার পুলিশ।
ভোট মিটতেই বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ
বিক্ষিপ্ত অশান্তির সাক্ষী থাকল বিধানসভা ভোটের দ্বিতীয় দফা। কোথাও আক্রান্ত হল তৃণমূল, আবার কোথাও বিজেপির ওপর হল হামলা। একাধিক জায়গায় তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে চলল তুমুল স্লোগান-যুদ্ধ।
ভোট শেষে নিউ আলিপুরে উত্তেজনা। দুর্গাপুর কলোনিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। তৃণমূলের অভিযোগ, ভোট শেষের পর এলাকা দিয়ে ফিরছিল কেন্দ্রীয় বাহিনী। কোনও প্ররোচনা ছাড়াই স্থানীয় বাসিন্দাদের ওপর চড়াও হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বেধড়ক লাঠিচার্জ করে তারা, অভিযোগ তৃণমূলের। ঘটনায় ৯ জন জখম হয়েছেন। এই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাতে চলেছে শাসক দল।
ভোটের পরেও বেহালায় উত্তেজনা। আক্রান্ত তৃণমূল নেতা তথা কাউন্সিলরের স্বামী অঞ্জন দাস। মাথা ফেটেছে তাঁর। তৃণমূলের অভিযোগ, ভোটদান শেষের পর ইভিএম মিলিয়ে দেখার সময়, তাদের এক কর্মীকে মারধর করছিল বিজেপি। প্রতিবাদ করেন তৃণমূল নেতা অঞ্জন দাস। অভিযোগ, তখনই ওই তৃণমূল নেতার ওপর চড়াও হন বিজেপির কর্মী-সমর্থকরা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
ভোট শেষ হতেই ফের অশান্ত জগদ্দল। বুথের কাছেই তৃণমূল সমর্থককে বেধড়ক মার। আশঙ্কাজনক অবস্থায় আনা হয় কলকাতায়। আতপুরে বুথের কাছে গুলিও চলার অভিযোগ।
