পূর্ব বর্ধমান: ভোটে উপচে পড়েছে ইভিএম। সেই সব ইভিএম এখন স্ট্রংরুম বন্দি। আর স্ট্রংরুমের বাইরেই ধুন্ধুমার। রাতবিরেতে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের স্ট্রংরুম কেন্দ্রে পৌঁছলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বসে থাকলেন দীর্ঘক্ষণ। তুললেন চাঞ্চল্যকর অভিযোগ। 

Continues below advertisement

এবার একই ঘটনার অভিযোগ তুললেন কাটোয়ার বিজেপি প্রার্থী। ভোট-শেষে কাটোয়া কলেজের স্ট্রং রুমে রয়েছে EVM। কলেজের পিছনের দিকের একটি অংশ ভাঙা রয়েছে বলে অভিযোগ। নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কায় বিক্ষোভে বিজেপি প্রার্থী। কলেজের ভাঙা অংশ দিয়ে যে কেউ ঢুকে পড়তে পারে, আশঙ্কা বিজেপি প্রার্থীর। 

এদিকে, মমতার অভিযোগ, 'নেতাজি ইন্ডোরে যেটা আমরা দেখেছি ক্ষুদিরামে এটা হলে তো মুশকিল না! আমাকে তো দেখতে হবে, মানুষ যে ভোটটা দিয়েছে, সেই ভোটটা যেন রক্ষা করা যায়। আমাদের কাছে ৬-৭টা অভিযোগ এসেছে বলেই তো ছুটে এসেছি।+রাজ্য পুলিশ নিজেরাই যদি নিজেদের দায়িত্ব পালন না করে, এখন তো আমার হাতে নেই। নির্বাচন কমিশনের হাতে। তারা যদি নিজেদের দায়িত্ব পালন করতে না পারে, এটা তো তাদের দোষ, তাদের ব্যর্থতা'।

Continues below advertisement

এদিকে কালনায় ২ মিনিটের জন্য স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ। গতকাল সন্ধ্যায় ছটা বাজতে পাঁচ থেকে ২ মিনিটের জন্য ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের। ২ মিনিটে অনেক কিছুই হতে পারে, তাই আজ থেকে রাত পাহারা দেওয়ার ঘোষণা তৃণমূল প্রার্থীর। কালনা কলেজে কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের স্টং রুম। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি নির্বাচন কমিশনের।

'ফলতার একাধিক বুথে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা', ফলতার ভোট নিয়ে স্ক্রুটিনিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য: সূত্র। 'টেপ রিমুভড', দুপুর ১টায় তথ্য দিয়ে জানান প্রিসাইডিং অফিসার। নেটওয়ার্কের কারণে কোনও তথ্যই আসেনি কন্ট্রোল রুমে। খবর আসার আগেই ফলতায় পড়ে গিয়েছিল ৫৮% ভোট! EVM-এ টেপ, দুপুর ১টা পর্যন্ত শুধু একটি দলকেই ভোট। টেপ লাগানো থাকায় একটি দল ছাড়া কাউকে ভোট দেওয়ার উপায় ছিল না'।  ফলতার একাধিক বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গেল কমিশনে, খবর সূত্রের।  

কমিশনের নজরে ফলতার ৩০টি বুথ, পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট: সূত্র। 'ফলতার কিছু বুথে ১০০% ভোট! কমিশনের নজরে ৩০টি বুথ', ডায়মন্ড হারবারের ৪টি বুথেও পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গেল কমিশনে: সূত্র। মগরাহাট পশ্চিমের ১১টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট গেল কমিশনের: সূত্র।