সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের ঠিক আগে জেলায় জেলায় প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ মার্চ তিনি সব করেন খয়রাশোলে। আর সেই দুবরাজপুরের সভা থেকে গ্যাসের দাম নিয়ে তিনি আক্রমণ শানালেন বিজেপিকে। এই সভা থেকে বিজেপিকে "বেলাইন" করার ডাক দেন তিনি।

Continues below advertisement

সভা মঞ্চ থেকে সেই সভায় উপস্থিত মহিলাদের "মা ও বোন" বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "কী মা -বোনেরা, লাইন দেবেন নাকি বিজেপিকে বেলাইন করবেন?" গ্যাসের দাম বেড়ে যাওয়া নিয়ে এদিন বিজেপিকে আক্রমণ করলেন তিনি।

গ্যাসের দাম বেড়ে যাওয়া নিয়ে বলতে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গ্যাস বেলুন এখন গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। দু'দিন বাদে গ্যাস পাবেন কি না জানি না।" এর পর তাঁর মুখে শোনা যায় গরুর গাড়ির প্রসঙ্গ, উনুনের প্রসঙ্গ। তিনি বলেন, "আবার ওই গরুর গাড়ি। আবার ওই উনুন। আবার ওই...।" এরপর গ্যাস দেওয়ার সময় নিয়েও বলতে শোনা যায় তাঁকে। "কাল বলেছিল ৩৫ দিন লাগবে। কাল আমি খুব চিৎকার করেছিলাম। আজ বলছে ২৫ দিন...। সব মিথ্যে কথা", সভা মঞ্চ থেকে বলেন তিনি। এরপর তাঁকে হিন্দিতে বলতে শোনা যায়, "এ বলতে ঝুট, করতে লুঠ।"

Continues below advertisement

"গ্যাসের দাম কত বেড়েছে খেয়াল আছে মা - বোনেদের?" সব মঞ্চ থেকে সামনে থাকা দর্শকদের প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। তারপর নিজেই বলেন, "মোদিজি আসার আগে গ্যাসের দাম কত ছিল? ৪০০ টাকা সিঙ্গেল সিলিন্ডারের দাম।" এখন গ্যাসের দাম কত হয়েছে, সেই প্রশ্নও ছুঁড়ে দেন তিনি। তারপর নিজেই বলেন, "গ্যাস বেলুনের দয়ায় ১ হাজার ১০০ টাকা মাত্র। আর বড় গ্যাস ২ হাজার ১০০ টাকা।"

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, একজন মহিলাকে যদি গ্যাসের জন্য ২৫ দিন অপেক্ষা করতে হয়, তাহলে সেই মহিলা রান্না করবেন কীভাবে। "আমার মাথা খাবে নাকি বিজেপির মাথা খাবে? কী দিয়ে রান্না করবে? আর ছেলেমেয়েদেরই বা কী খাওয়াবে", সভা থেকে বলেন তৃণমূল সুপ্রিমো।

এদিন পাণ্ডবেশ্বরেও একটি নির্বাচনী জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। সেই সভা থেকে তিনি একাধিক বিষয়ে বিজেপিকে আক্রমণ করেন। বিজেপিকে "ভ্যানিশ ওয়াশিং মেশিন" বলেও এই সভা থেকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।