রুমা পাল, কলকাতা : দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন। অতীতে ভোট সন্ত্রাসের থেকে শিক্ষা নিয়ে, সন্ত্রাসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে তৈরি করা হয়েছে রেড জোন। এছাড়া কোনও রকম ভাবে যাতে ভুয়ো ভোট না-পড়ে , সেই জন্যও সতর্ক কমিশন। একেবারে শাস্তির কথা উল্লেখ করে জারি করা হয়েছে সতর্কতা।
কলকাতা : আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দ্বিতীয় দফা। এদিন কেউ যদি ভুয়ো ভোট দিতে গিয়ে ধরা পড়ে, তাহলে তার ১ বছরের জেল হবে। নির্দেশে জানিয়েছে কমিশন। ছাপ্পা ভোট, রিগিং আটকাতেই এই নতুন নির্দেশ। ভুয়ো ভোট দিতে গেলেই তা ধরা পড়ে যাবে ক্যামেরায়। চিহ্নিতকে ১ বছরের জেল খাটতে হবে, নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া সূত্রের খবর, পুলিশ-প্রশাসনের উদ্দেশে নির্বাচন কমিশন বার্তা দিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
ভোটের আগে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন
দ্বিতীয় দফার ভোটের আগে কোথাও বোমাবাজির অভিযোগ উঠল! কোথাও উদ্ধার হল তাজা বোমা। এই প্রেক্ষাপটে দ্বিতীয় দফার ভোটের আগে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, দ্বিতীয় দফার ভোটে বেশকিছু স্ট্র্য়াটেজিও বদলাচ্ছে কমিশন। অতীতে ভোট সন্ত্রাসের থেকে শিক্ষা নিয়ে, সন্ত্রাসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে তৈরি করা হয়েছে রেড জোন। প্রথম দফায় ভোটে বুথের ১০০ মিটারের মধ্যে লক্ষ্মণরেখা টেনে দিয়েছিল কমিশন। আর দ্বিতীয় দফায়, কমিশনের তৈরি এই রেড জোনে থাকছে, তাতে রয়েছে, ভাঙড়, ব্য়ারাকপুর, খানাকুল, কাকদ্বীপ, আরামবাগের মতো এলাকা। দ্বিতীয় দফার ভোটেও থাকছে ড্রোনে নজরদারি।
আরও পড়ুন : 'লোডশেডিং করে আর কম্বল মুড়ি দিয়ে' ভবানীপুর থেকে বিস্ফোরক অভিযোগ মমতার
বাইক চলাচল নিয়ে নতুন নিয়ম
ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনও বাইক র্যালি বা শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। ভোট গ্রহণের ১২ ঘণ্টা আগে অর্থাৎ ২৮ এপ্রিল সন্ধে ৬টা থেকে, বাইকে ১ জনের বেশি চড়তে পারবেন না।
কোথায় কোথায় ভোট ২৯ এপ্রিল ?
দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, দঃ ২৪ পরগনা, উঃ ২৪ পরগনা, কলকাতায়।
আরও পড়ুন : 'প্রথম দফায় সেঞ্চুরি, পরের দফাতেও সেঞ্চুরি', ২ দফা মিলিয়ে কত সিটে TMC-র জয়? কী ভবিষ্যদ্বাণী মমতার?
