কলকাতা : ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ২০০- র বেশি আসন পেয়ে গিয়েছে বিজেপি। রাজ্যে বিজেপির এই ব্যাপক জয়ের পর সমাজ মাধ্যমে বাংলায় পোস্ট করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ভোটের ফল প্রসঙ্গে তিনি লিখেছেন, 'বাংলার মানুষ অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থরক্ষাকারীদের এমন শিক্ষা দিয়েছে, যা তোষণের রাজনীতি করা দলগুলো কোনোদিন ভুলতে পারবে না।' 

Continues below advertisement

বাংলার জনগণের উদ্দেশে অমিত শাহ লিখেছেন, 'এই বিপুল জনাদেশ ভয়, তোষণ এবং অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব। এটি TMC-র ‘ভয়’-এর ওপর নরেন্দ্র মোদি -জির প্রতি ‘ভরসা’র জয়। বাংলা যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বের উপর এই বিশ্বাস রেখেছে, আমরা অবশ্যই তা পূরণ করব।' 

ভোটের মুখেই নতুন দলগঠন, বিতর্ক পিছনে ফেলে দুই কেন্দ্রেই জয়ী হুমায়ুন কবীর 

Continues below advertisement

দলীয় কর্মী-সমর্থকদের প্রতি ধন্যবাদ জানাতেও ভোলেননি অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, 'আমার মতো প্রতিটি বিজেপি কর্মীর জন্য এটি গর্বের মুহূর্ত যে গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উড়ছে। বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদানের ফল। এটি সেই সব পরিবারের ধৈর্যের জয়, যারা হিংসা সহ্য করেও গেরুয়া পতাকা ছাড়েননি।' তিনি আরও লেখেন, 'শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর এই কঠিন যাত্রায় যেসব কর্মী নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে একচুলও সরেননি, সেই সকল কর্মী ও তাঁদের পরিবারকে প্রণাম জানাই। বাংলার মানুষ এই বিপুল জনসমর্থনের মাধ্যমে বিজেপির সেই সকল শহীদ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।' 

পরিশেষে পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশে অমিত শাহ বলেছেন, 'চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর মতো মহাপুরুষদের পবিত্র ভূমি বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা এবং ‘সোনার বাংলা’র স্বপ্নকে বাস্তবায়িত করতে বিজেপি দিন-রাত এক করে দেবে।'