কলকাতা : হওয়া ঘুরে গেল। এই মুহূর্তে তৃণমূলকে পেছনে ফেলে প্রচুর আসনে এগিয়ে গেছে বিজেপি। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে বিজয় উৎসব পালন। আবির মেখে, বিজেপির পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে চলছে বিজয় উৎসব পালন। কোথাও কোথাও আবার হাতে 'মুড়ি' নিয়ে চলছে সেলিব্রেশন। বাজনা বাজিয়ে, বাজি ফাটিয়ে রাস্তায় নেমে বাইক ‍র‍্যালি করছেন সমর্থকরা। কিন্তু তৃণমূলের এই ভরাডুবির মাঝে জয় ছিনিয়ে নিলেন TMC প্রার্থী নজরুল ইসলাম।

Continues below advertisement

এই মুহূর্তের বিপুল ভোটে এগিয়ে আছে বিজেপি। বিজেপি ১৯২ ও তৃণমূল ৯০। কোচবিহার, আলিপুরদুয়ার, কালিংপং, পানিহাটি সহ বহু জায়গায় জয়ের মুখোমুখি বিজেপি। রাজ্য জুড়ে চলছে সেলিব্রেশন। এর মাঝে তৃণমূলের এই কেন্দ্রে জয় সাড়া ফেলেছে রাজ্য রাজনীতিতে। মোথাবাড়িতে বড় ব্যবধানে বিজেপিকে হারিয়ে জয় ছিনিয়ে নিলো তৃণমূল। TMC প্রার্থী নজরুল ইসলাম হারালেন বিজেপি প্রার্থী নিবারণ ঘোষকে। ১৬ রাউন্ডের শেষে ১০১৮৭ ভোটে এগিয়ে গেলেন তৃণমূলের নজরুল। বাকি আর এক রাউন্ড।  আরও পড়ুন -হাতে 'মুড়ি' ! আবির মেখে জেলায় জেলায় বিজয় উত্সবে মেতে বিজেপির কর্মীসমর্থকরা অন্যদিকে, মুর্শিদাবাদের কান্দিতে বিজেপির গার্গী দাস ঘোষ বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন। প্রাক্তন মন্ত্রী ছায়া ঘোষের সুযোগ্য কন্যা তিনি। প্রথমবার ভোটে দাঁড়ান গার্গী। আর প্রথমবারেই বাজিমাত করে দিলেন তিনি। গার্গী দাস ঘোষের জয়ের পর উচ্ছ্বসিত বিজেপি কর্মী-সমর্থকরা। সকলেই বলছেন এটা মুর্শিদাবাদে বিজেপির জয়ের সূচনা।  উল্লেখ্য, ২০২৬ -এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিলে হয়েছে প্রথম দফা। এই দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল হয়েছে দ্বিতীয় দফা। এই দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। অতএব আজ ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট পুনরায় হওয়ার কারণে, তার ফলাফল কমিশনের নির্দেশ অনুসারে পরে বেরোবে। এই বিধানসভাকেন্দ্রের ভোট হবে ২১ মে। তবে আজকের ফলাফলে বাংলার নজর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দিকে। কারণ, লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর।

Continues below advertisement