কলকাতা : নদিয়া জেলায় Nadia Election Result )  মোট ১৭টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ৫টি আসন সংরক্ষিত ও বাকি ১২টি সাধারন আসন। করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর এবং রানাঘাট দক্ষিণের মতো একাধিক আসনে তৃণমূলের বিধায়ক রয়েছেন। অন্যদিকে রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ (এসসি), রানাঘাট উত্তর পূর্ব (এসসি), চাকদহ, কল্যাণী (এসসি) এবং হরিণঘাটা (এসসি) কেন্দ্রে বিজেপি নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করেছে। এই ১৭টি কেন্দ্রের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ৯টি আসনে ও তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৮টি আসন। মুকুল রায় মারা যাওয়ার পর কৃষ্ণনগর উত্তর কেন্দ্র বর্তমানে শূন্য রয়েছে। ফলে এই বিধানসভা ভোটে নদিয়ায় তৃণমূল ও বিজেপির মধ্যে সরাসরি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট শতাংশের বিচারে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৪.০৫% ভোট আর বিজেপি পেয়েছিল ৪৩.৪৭% ভোট। এই জেলার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে( West Bengal Assembly Election 2026 Result )  গুরুত্বপূর্ণ বিষয় হল মতুয়া ভোট।  এক নজরে দেখে নেওয়া যাক নদিয়ায় কোন বিধানসভায় কোন কোন দলের কোন কোন প্রার্থী এগিয়ে আছেন। 

Continues below advertisement
বিধানসভা কেন্দ্রকোন প্রার্থী এগিয়েদলের নাম
করিমপুরসোহম চক্রবর্তী তৃণমূল 
তেহট্টদিলীপ কুমার পোদ্দারতৃণমূল 
পলাশীপাড়ারুকবানুর রহমন তৃণমূল 
কালীগঞ্জআলিফা আহমেদতৃণমূল 
নাকাশিপাড়াশান্তনু দেবিজেপি 
চাপড়াজেবের শেখতৃণমূল 
কৃষ্ণনগর উত্তরতারক নাথ চট্টোপাধ্যায়বিজেপি 
নবদ্বীপশ্রুতিশেখর গোস্বামীবিজেপি 
কৃষ্ণনগর দক্ষিণসাধন ঘোষ বিজেপি 
শান্তিপুরস্বপন কুমার দাসবিজেপি 
রানাঘাট উত্তর পশ্চিমপার্থ সারথি চট্টোপাধ্যায় বিজেপি 
কৃষ্ণগঞ্জ (এসসি)সুকান্ত বিশ্বাস বিজেপি 
রানাঘাট উত্তর পূর্ব (এসসি)অসীম বিশ্বাস বিজেপি 
রানাঘাট দক্ষিণ (এসসি)অসীম কুমার বিশ্বাস বিজেপি 
চাকদহবঙ্কিমচন্দ্র ঘোষ বিজেপি 
কল্যাণী (এসসি)অনুপম বিশ্বাসবিজেপি 
হরিণঘাটা (এসসি)অসীম কুমার সরকার - বিজেপি  

এক নজরে নদিয়ার কোন কেন্দ্র থেকে কে প্রার্থী হয়েছিলেন। 

বিধানসভা কেন্দ্রতৃণমূল কংগ্রেস (AITC)বিজেপি (BJP)সিপিআই(এম) / বামকংগ্রেস (INC)
করিমপুরসোহম চক্রবর্তীসমরেন্দ্রনাথ ঘোষপ্রবাস মজুমদারপূজা রায় চৌধুরী
তেহট্টদিলীপ পোদ্দারসুব্রত কাবিরাজসুবোধ বিশ্বাসজয়তির্ময় সরকার
পলাশীপাড়ারুকবানুর রহমানঅনিমা দত্তসামশুল আলি মল্লিক (ISF)হামিদুল হক
কালীগঞ্জআলিফা আহমেদবাপন ঘোষসাবিনা ইয়াসমিনকাবিল উদ্দিন শেখ
নাকাশিপাড়াকল্লোল খানশান্তনু দেশুক্লা সাহাগোলাম কিবরিয়া মণ্ডল
চাপড়াজেবের শেখসৈকত সরকারজাকির মণ্ডল (ISF)রাহিদুল মণ্ডল
কৃষ্ণনগর উত্তরসোমনাথ দত্ততারকনাথ চট্টোপাধ্যায়অদ্বৈত বিশ্বাসঅর্ঘ্য গন
নবদ্বীপপুণ্ডরীকাক্ষ সাহাশ্রুতি শেখর গোস্বামীস্বর্ণেন্দু সিনহাসমীর সাহা
কৃষ্ণনগর দক্ষিণউজ্জ্বল বিশ্বাসসাধন ঘোষলাবণী জাঙ্গিআব্দুর রহিম শেখ
শান্তিপুরব্রজ কিশোর গোস্বামীস্বপন দাসসৌমেন মাহাতোঅলক চট্টরাজ
রানাঘাট উত্তর পশ্চিমতাপস ঘোষপার্থসারথি চট্টোপাধ্যায়দেবাশিস চক্রবর্তীনবা কুমার মণ্ডল
কৃষ্ণগঞ্জ (এসসি)সমীর কুমার পোদ্দারসুকান্ত বিশ্বাসঅর্চনা বিশ্বাসসঙ্কর কুমার সরকার
রানাঘাট উত্তর পূর্ব (এসসি)বর্ণালী দে রায়অসীম বিশ্বাসমৃণাল বিশ্বাসনিত্য গোপাল মণ্ডল
রানাঘাট দক্ষিণ (এসসি)সৌগত কুমার বর্মনঅসীম কুমার বিশ্বাসঅনিরুদ্ধ বিশ্বাসরীতা পাল দাস
চাকদহশুভঙ্কর সিংহবঙ্কিম চন্দ্র ঘোষনারায়ণ দাশগুপ্তমলয় সাহা
কল্যাণী (এসসি)অতীন্দ্র নাথ মণ্ডলঅনুপম বিশ্বাসসবুজ দাসঅসীমানন্দ মজুমদার
হরিণঘাটা (এসসি)রাজীব বিশ্বাসঅসীম কুমার সরকারস্বপন সরকারহিমন্তি দাস
 
 
Continues below advertisement