মালদা: গোটা মালদায় নির্বাচন (Election Result) হয়েছে প্রথম দফায়, অর্থাৎ ২৩ এপ্রিল। এবার মালদায় ভোটদানের হার, ৯২.৬৭ শতাংশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখলে দেখা যাবে, ২০২১ সালে মালদায় মোট ১২টি আসনের মধ্যে, ৮টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল। ৪টি আসনে জয়লাভ করেছিল, বিজেপি। এবার নজর ২০২৬-এর দিকে (West Bengal Assembly Election 2026 Result)। দিন শেষে দেখা গেল, মালদায় ৬টি আসনে ফুটল পদ্ম, জয়লাভ করল বিজেপি। আর এই দুর্দিনেও, ৬টি আসন ধরে রাখল তৃণমূল

Continues below advertisement

মালদার বর্তমান রাজনীতির হিসেব-নিকেশ

মালদায় বিধানসভা নির্বাচনে মোট ১২টি আসন রয়েছে। সেগুলি হল-

Continues below advertisement
  • হাবিবপুর- ২০২৬-এর নির্বাচনে এখানে ভোটদানের হার, ৯৪.৮৯ শতাংশ।
  • গাজোল- ২০২৬-এর নির্বাচনে এখানে ভোটদানের হার, ৯৫.২৫ শতাংশ।
  • চাঁচল- ২০২৬-এর নির্বাচনে এখানে ভোটদানের হার, ৯৫.৫৪ শতাংশ।
  • হরিশ্চন্দ্রপুর- ২০২৬-এর নির্বাচনে এখানে ভোটদানের হার, ৯৪.৭৪ শতাংশ।
  • মালতীপুর – ২০২৬-এর নির্বাচনে এখানে ভোটদানের হার, ৯৪.৭৩ শতাংশ।
  • রতুয়া – ২০২৬-এর নির্বাচনে এখানে ভোটদানের হার, ৯৩.৯৪ শতাংশ।
  • মানিকচক – ২০২৬-এর নির্বাচনে এখানে ভোটদানের হার, ৯৪.৮২ শতাংশ।
  • মালদা- ২০২৬-এর নির্বাচনে এখানে ভোটদানের হার, ৯৪.৬২ শতাংশ।
  • ইংলিশ বাজার- ২০২৬-এর নির্বাচনে এখানে ভোটদানের হার, ৯২.৬৮ শতাংশ।
  • মোথাবাড়ি – ২০২৬-এর নির্বাচনে এখানে ভোটদানের হার, ৯৫.০৬ শতাংশ।
  • সুজাপুর – ২০২৬-এর নির্বাচনে এখানে ভোটদানের হার, ৯৫.৬৯ শতাংশ।
  • বৈষ্ণবনগর- ২০২৬-এর নির্বাচনে এখানে ভোটদানের হার, ৯৫.৭০ শতাংশ।

মালদার রাজনীতির ইতিহাস

মালদার রাজনীতির ইতিহাসের কথা বলতে গেলে, একজনের নাম একেবারেই অস্বীকার করা চলে না। তিনি প্রয়াত এ বি এ গনি খান চৌধুরী। এলাকায় তিনি পরিচিত ছিলেন,‘বরকতদা’ নামে। ইন্ধিরা গাঁধী ও রাজীব গাঁধীর মন্ত্রিসভায় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি একটা সময়ে। কলকাতা মেট্রো ও সার্কুলার রেল প্রকল্পের অন্যতম রূপকার তিনিই। তাঁর হাত ধরেই মালদহ একটি গুরুত্বপূর্ণ রেল জংশনে পরিণত হয়।

 

হাবিবপুরজোয়েল মুর্মু (BJP)জয়ী
গাজোলচিন্ময় দাস বর্মণ (BJP)জয়ী
চাঁচলপ্রসূন বন্দ্যোপাধ্যায় (TMC)জয়ী
হরিশ্চন্দ্রপুরমতিবুর রহমান (TMC)জয়ী
মালতীপুরআবদুর রহিম বক্সী (TMC)জয়ী
রতুয়াসমর মুখোপাধ্যায় (TMC)জয়ী
মানিকচকগৌর চন্দ্র মণ্ডল (BJP)জয়ী
মালদাগোপাল চন্দ্র সাহা (BJP)জয়ী
ইংলিশ বাজারঅম্লান ভাদুড়ি (BJP)জয়ী
মোথাবাড়িমহঃ নজরুল ইসলাম (TMC)জয়ী
সুজাপুরসাবিনা ইয়াসমিন (TMC)জয়ী
বৈষ্ণবনগররাজু কর্মকার (BJP)জয়ী

মালদায় গতবার বেশি সিট পেয়েছিল তৃণমূল। আর এবার, মালদা কার্যত ২ ভাগে ভাগ হয়ে গেল। ১২টি আসনের মধ্যে, ৬টি আসন পেল বিজেপি আর ৬টি আসন পেল তৃণমূল।