উত্তর ২৪ পরগনা: বিধানসভা কেন্দ্রের বিচারে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা উত্তর ২৪ পরগনা (North 24 Pgs Election Result)। একদিকে যেমন রয়েছে বাংলাদেশ বর্ডার অন্যদিকে বয়ে চলেছে 'পতিত পাবন' গঙ্গা। আর গঙ্গার ধার বরাবর গড়ে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। এই জেলা থেকে এবারের বিধানসভা ভোট লড়ছেন একাধিক তাবড় রাজনীতিবিদ। পানিহাটিতে জিতলেন রত্না। হারলেন তীর্থঙ্কর।
আরও পড়ুন: পানিহাটিতে জয়ী রত্না দেবনাথ
নির্বাচন কমিশনের তথ্য বলছে এবারের নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলায় ভোট পড়েছে ৯২.৯২ শতাংশ। এমন একাধিক কেন্দ্র রয়েছে যেখানে ভোট পড়েছে প্রায় ৯৫ শতাংশ বা তার বেশিও। এই জেলায় বনগাঁ, বারাসত,ব্যারাকপুর, বসিরহাট ও বিধাননগর মহকুমার অধীনে মোট ৩৩টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেগুলো হল: বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, দেগঙ্গা, বারাসত, মধ্যমগ্রাম, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, দমদম উত্তর, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউ টাউন, বিধাননগর।
কোন বিধানসভায় কে এগিয়ে দেখে নিন
| বিধানসভা | প্রার্থীর নাম | দল | কী ফলাফল |
| বাগদা | সোমা ঠাকুর | বিজেপি | জয়ী |
| বনগাঁ উত্তর | অশোক কীর্তনিয়া | বিজেপি | জয়ী |
| বনগাঁ দক্ষিণ | ঋতুপর্ণা আঢ্য | তৃণমূল | জয়ী |
| গাইঘাটা | সুব্রত ঠাকুর | বিজেপি | জয়ী |
| স্বরূপনগর | বীণা মণ্ডল | তৃণমূল | জয়ী |
| বাদুড়িয়া | বহনুল মুকাদ্দম | তৃণমূল | জয়ী |
| হাবড়া | দেবাশিস মণ্ডল | বিজেপি | জয়ী |
| অশোকনগর | ড. সুময় হীরা | বিজেপি | জয়ী |
| আমডাঙ্গা | মহম্মদ কাশেম সিদ্দিকী | তৃণমূল | জয়ী |
| দেগঙ্গা | আনিসুর রহমান বিদেশ | তৃণমূল | জয়ী |
| বারাসত | শঙ্কর চট্টোপাধ্যায় | বিজেপি | জয়ী |
| মধ্যমগ্রাম | রথীন ঘোষ | তৃণমূল | জয়ী |
| বীজপুর | সুদীপ্ত দাস | বিজেপি | জয়ী |
| নৈহাটি | সৌমিত্র চট্টোপাধ্যায় | বিজেপি | জয়ী |
| ভাটপাড়া | পবন কুমার সিং | বিজেপি | জয়ী |
| জগদ্দল | রাজেশ কুমার | বিজেপি | জয়ী |
| নোয়াপাড়া | অর্জুন সিং | বিজেপি | জয়ী |
| ব্যারাকপুর | কৌস্তভ বাগচি | বিজেপি | জয়ী |
| খড়দা | কল্যাণ চক্রবর্তী | বিজেপি | জয়ী |
| পানিহাটি | রত্না দেবনাথ | বিজেপি | জয়ী |
| কামারহাটি | মদন মিত্র | তৃণমূল | জয়ী |
| বরানগর | সজল ঘোষ | বিজেপি | জয়ী |
| দমদম | অরিজিত বক্সি | বিজেপি | জয়ী |
| দমদম উত্তর | সৌরভ শিকদার | বিজেপি | জয়ী |
| বসিরহাট উত্তর | মহম্মদ তৌসিফুর রহমান | তৃণমূল | জয়ী |
| বসিরহাট দক্ষিণ | সুরজিত মিত্র | তৃণমূল | জয়ী |
| হাড়োয়া | আবদুল মতিন মহম্মদ | তৃণমূল | জয়ী |
| মিনাখাঁ | উষা রাণী মণ্ডল | তৃণমূল | জয়ী |
| সন্দেশখালি | সনৎ সরদার | বিজেপি | জয়ী |
| হিঙ্গলগঞ্জ | রেখা পাত্র | বিজেপি | জয়ী |
| রাজারহাট গোপালপুর | তরুণজ্যোতি তিওয়ারি | বিজেপি | জয়ী |
| রাজারহাট নিউ টাউন | পীযূষ কানোরিয়া | বিজেপি | জয়ী |
| বিধাননগর | ড. শারদ্বত মুখোপাধ্যায় | বিজেপি | জয়ী |
