কলকাতা: কড়া টক্কর তৃণমূল (TMC) আর বিজেপি (BJP)-র। যত সময় যাচ্ছে, ততই ট্রেন্ড বলছে, এগিয়ে যাচ্ছে বিজেপি। দুপুর সাড়ে ১২টার ট্রেন্ড অনুযায়ী, বিজেপি ১৯৩ টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল এগিয়ে রয়েছে, ৯১ টি আসনে। লেফট ও আইএসএফ জোট এগিয়ে রয়েছে, ২টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ১টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে, ২টি আসনে। আর এই পরিস্থিতিতেই, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একটি ভিডিও শেয়ার করে, কী বলেছেন তিনি?

Continues below advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'সবাইকে প্রণাম জানিয়ে বলছি, দয়া করে কাউন্টিং এজেন্টরা ও প্রার্থীরা, দয়া করে কেউ এলাকা ছেড়ে আসবেন না। স্ট্র রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, সেখান থেকে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আগে গতকাল থেকেই বলছি, ওদেরগুলো আগে দেখাবে, আমাদের গুলো পড়ে দেখাবে। অনেক জায়গায় ২-৩ রাউন্ড কাউন্ট করার পরে, অন্তত ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে ৭টা মেশিন, যেখানে কোনও মিল নেই। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূলের ওপর অত্যাচার করছে। অফিস ভাঙছে, জোর করে দখল করছে। SIR-এর নামে ভোট দখল করেছে। এখনও এমন ৭০ থেকে ১০০ টা সিট রয়েছে সেখানে আমরা জিততে পারি, কিন্তু সেটা বলছে না। পুরোটাই ভুয়ো খবর করাচ্ছে। ইলেকশন কমিশন নিজের ইচ্ছেমতো খেলছে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। আমাদের পুলিশেরা মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর অধীনে কাজ করছে। আমি আমার কর্মীদের বলছি, এত মনখারাপ করার কিছু হয়নি। আমি বলেছিলাম, সূর্যাস্তর পরে আপনারা জিতবেন। ৩-৪ রাউন্ড কাউন্ট হয়েছে, কিন্তু এটা ১৪ থেকে ১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। আমরা সবাই আপনার সঙ্গে রয়েছি। আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।'

Continues below advertisement

দুপুর দেড়টার ট্রেন্ড অনুযায়ী, ১৯১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ৯৭টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। ৩টি আসনে এগিয়ে রয়েছে সিপিএম ও আইএসএফ জোট ও অন্যান্যরা ২টি আসনে এগিয়ে রয়েছে। ডিসক্লেমার : ফলাফলের প্রাথমিক ট্রেন্ড ধরে কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না।

আরও পড়ুন: Suvendu Adhikari BJP News: '২০ রাউন্ডের পর মমতাকে হারিয়ে বাড়ি পাঠাব', ভবানীপুরে মিষ্টি বিলি শুরু বিজেপির