Uttar Dinajpur all constituencies Results 2026 : আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে চলে আসবে সব হিসেব। রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন, কোথায় রায় দিয়েছে মানুষ, তা বলে দেবে ভোটবাক্স (West Bengal Assembly Election 2026 Result)। SIR পরবর্তী বাংলায় এবার ঢল নেমেছিল ভোটের লাইনে। বিজেপি দাবি করেছে, রাজ্যে এবার হিংসামুক্ত নির্বাচন হয়েছে, মানুষ তার ভোট দিতে পেরেছে, তাই গেরুয়া জয় নিশ্চিত। যদিও একই দাবি করেছে শাসক দল তৃণমূলও। তাদের মতে, উত্তর দিনাজপুরে এবার তারাই ফের সিংহভাগ আসন পাবে। শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে সব হিসেব, নজরে রাখুন রেজাল্টের আপডেট (Uttar Dinajpur all constituencies Results 2026)। 

Continues below advertisement

গতবার বিধানসভা নির্বাচনে কী ফল হয়েছিল

হিসেব বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের ৯টি কেন্দ্রের মধ্যে ৭টিতেই জয় লাভ করেছিল তৃণমূল। চোপড়া, ইসলামপুর , গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, ইটাহারে জয়জয়কার হয়েছিল সবুজ ব্রিগেডের। সেখানে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ জিতেই ক্ষান্ত থাকতে হয়েছিল বিজেপিকে। মাত্র দুটি আসনে জিতেছিল পদ্ম শিবির। গেরুয়াপন্থীদের দাবি, এবার অবশ্য পরিস্থিতি আলাদা, তাই বদবে যাবে সব ফল।

Continues below advertisement

লোকসভা নির্বাচনে ছিল কী পরিস্থিতি

গত লোকসভা নির্বাচনে এই জেলার তিনটি কেন্দ্রেই জয় লাভ করেছিল বিজেপি। দার্জিলিং পুলিশ কমিশনারেট, রায়গঞ্জ পুলিশ কমিশনারেট ও বালুরঘাট পুলিশ কমিশনারেটে গেরুয়া বাহিনীকে হারাতে পারেনি কেউ। এবার সেই ফলের প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়তে পারে ? কিছুক্ষণের মধ্য়েই তার সব সংখ্যা চলে আসবে সামনে। 

উত্তর দিনাজপুর  

বিধানসভা কেন্দ্রকে  এগিয়েকে পিছিয়ে 
চোপড়া হামিদুল রহমান (টিএমসি)শঙ্কর অধিকারী (বিজেপি) 
ইসলামপুর অগরওয়াল কানাইয়ালাল (টিএমসি)চিরঞ্জিত রায় (বিজেপি) 
গোয়ালপোখর গোলাম রব্বানি (টিএমসি)সরজিত বিশ্বাস (বিজেপি) 
চাকুলিয়া আজাদ মিনহাজুল আফরিন (টিএমসি)মনোজ কুমার জৈন (বিজেপি) 
করণদিঘি বিরাজ বিশ্বাস (বিজেপি)গৌতম পাল (টিএমসি) 
হেমতাবাদ হরিপদ বর্মন (বিজেপি)সত্যজিত বর্মন  (টিএমসি) 
ইটাহারসবিতা বর্মন (বিজেপি)মোশারফ হোসেন (টিএমসি) 
কালিয়াগঞ্জ আলিফা আহমেদ (টিএমসি)বাপন ঘোষ (বিজেপি) 
রায়গঞ্জপার্থ ঘোষ (বিজেপি)কালোবরণ মণ্ডল (টিএমসি) 

কোন পক্ষে রায় দেবে উত্তর দিনাজপুর

রাজনীতির পর্যবেক্ষকদের ধারণা, এবারের নির্বাচনে বড় ভূমিকা পালন করেছে SIR । ভোট না দিলে নাম কেটে যাওয়ার আশঙ্কায় এবার অনেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশনের কড়াকড়ির জেরে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন মানুষজন। সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, সেভাবে এবার দেখা যায়নি ভোটের হিংসা। তৃণমূলের দাবি, সাধারণ মানুষের সঙ্গে সারা বছরে যোগাযোগ রাখা ও কল্যাণমূলক প্রকল্পের কারণে এবারও তারাই ক্ষমতায় ফিরবে। যদিও বিজেপি ছাড়াও সিপিএম, কংগ্রেস বলছে অন্য় কথা। বিরোধীদের দাবি, শাসক দলের শাসানি উপেক্ষা করে কড়া নিরাপত্তা থাকায় এবার নিজের ভোট নিজে দিতে পেরেছেন জেলাবাসী। ফলেও তার প্রভাব দেখা যাবে। তবে যে যাই বলুক, আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সব হিসেব।