কলকাতা: আজ পশ্চিমবঙ্গে (West Bengal Election) দ্বিতীয় এবং শেষ দফার ভোট। প্রথম দফার মতোই কেন্দ্রীয় বাহিনীর (Central Force) কড়া নজরদারিতে হচ্ছে নির্বাচন। কে সরকার গড়তে চলেছে, সেই রায় EVM বন্দি করবেন ১৪২টি কেন্দ্রের ভোটাররা। নির্বাচন কমিশনের (Election Commission) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বেলা ১টা পর্যন্ত ৬১.১১ শতাংশ ভোট পড়েছে। প্রথম দফায় বেলা ১টায় ভোট শতাংশ ছিল ৬২ শতাংশের কিছু বেশি। 

Continues below advertisement

কোন জেলায় কত ভোট বেলা ১ টা পর্যন্ত?

হুগলি- ৬৪.৫৭%হাওড়া- ৬০.৬৮%উত্তর কলকাতা- ৬০.১৮%দক্ষিণ কলকাতা- ৫৭.৭৩%নদিয়া- ৬১.৪১%উত্তর ২৪ পরগনা- ৫৯.২০%পূর্ব বর্ধমান- ৬৬.৮০%দক্ষিণ ২৪ পরগনা- ৫৮.৫৮% 

Continues below advertisement

আরও পড়ুন, কালীঘাটে শুভেন্দু অধিকারী যেতেই উঠল 'চোর চোর ' স্লোগান....

 

প্রথম দফার ভোটে বেলা ১টার সময় কোথায় কত ভোট পড়েছিল?                                                                             

শুধু ভোটদানের হারে নয়, বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড হয়েছিল ভোটার সংখ্যাতেও। প্রথম দফায় ভোট হয়েছে ১৬টি জেলায়। পশ্চিমবঙ্গে রেকর্ড করেছে ভোটদানের হার। বেলা ১টার সময় ৬২ শতাংশের বেশি ছিল ভোটদানের হার। দার্জিলিং- ৫৯.৮১%, আলিপুরদুয়ারে- ৬০.০৩%, কোচবিহারে- ৬০.৭৫ শতাংশ, বাঁকুড়ায়- ৬৩.৯৩%, বীরভুম- ৬৩.৯৩%, জলপাইগুড়ি- ৬০.৮৪%, দক্ষিণ দিনাজপুর- ৬৩.০৫%, কালিম্পংয়ে ছিল- ৫৯.৫২%, মালদায়- ৫৮.৪৫%, মুর্শিদাবাদ- ৬২.৭১%, পশ্চিম বর্ধমান- ৬০.৩৭%, পশ্চিম মেদিনীপুর- ৬৫.৭৭%, পূর্ব মেদিনীপুর- ৬২.৯০%, পুরুলিয়া- ৫৯.৮৩%, উত্তর দিনাজপুর- ৬০.০০%, ঝাড়গ্রাম- ৬৫.৩১ শতাংশ।                                     

প্রথম দফায় ভোট হয়েছিল ১৫২টি আসনে। ২০২১ সালের বিধানসভা ভোটে এই ১৫২টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৭৮ লক্ষ। আর ভোট দিয়েছিলেন প্রায় ৩ কোটি ১৪ লক্ষ ভোটার। অর্থাৎ প্রায় ৮৩ শতাংশ। এবার প্রথম দফায় এই ১৫২টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৬১ লক্ষ। আর ভোট দেন প্রায় ৩ কোটি ৩৬ লক্ষ। অর্থাৎ প্রায় ৯৩ শতাংশ।