অনির্বাণ বিশ্বাস, কলকাতা : ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট পশ্চিমবঙ্গে। ৭ জেলার ১৪২ আসনে সেদিন ভোট গ্রহণ হবে। প্রথম দফার নির্বাচনের মতোই দ্বিতীয় দফাতেও নিরাপদে ভোট করাতে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। জানা গিয়েছে, ভোটের ময়দানে দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে চলেছে। এর পাশাপাশি নজরদারি চালাবেন ১৪২ জন জেনারেল অবজার্ভার, ৯৫ জন পুলিশ অবজার্ভার। শুধুমাত্র কলকাতার জন্য মোতায়েন থাকছে ২৭৩ কোম্পানি বাহিনী। বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৫০ কোম্পানি বাহিনী। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় দ্বিতীয় দফায় থাকবে ১৩৫ কোম্পানি। হাওড়া গ্রামীণ ও পুলিশ কমিশনারেট মিলিয়ে মোতায়েন থাকবে ২৫৭ কোম্পানি বাহিনী।
দ্বিতীয় দফায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় থাকবে ১৬০ কোম্পানি বাহিনী। বারাসাত ও বনগাঁ পুলিশ জেলায় মোতায়েন থাকবে ১৭৪ কোম্পানি বাহিনী। বসিরহাট পুলিশ জেলায় থাকবে ১২৩ কোম্পানি বাহিনী। বারুইপুর পুলিশ জেলায় দ্বিতীয় দফায় থাকবে ১৬১ কোম্পানি বাহিনী। কৃষ্ণনগর ও রানাঘাট পুলিশ জেলায় থাকবে মোট ২৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সুন্দরবন পুলিশ জেলায় থাকবে ১১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৮৩ কোম্পানি, হুগলি গ্রামীণে থাকবে ২৩৪ কোম্পানি বাহিনী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে থাকবে ১৩ কোম্পানি, পূর্ব বর্ধমানে থাকবে ২৬০ কোম্পানি বাহিনী।
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই সাসপেন্ড ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিক
ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরুর নির্দেশ কমিশনের। সাসপেন্ড করে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করতে মুখ্যসচিবকে চিঠি কমিশনের। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালকে সতর্ক করল কমিশন। আজকের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে, জানাল নির্বাচন কমিশন।
কারা সাসপেন্ড হয়েছেন, রইল তালিকা
সাসপেন্ড : ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াইসাসপেন্ড : ডায়মন্ড হারবারের SDPO সজল মণ্ডলসাসপেন্ড : ডায়মন্ড হারবার থানার IC মৌসম চক্রবর্তীসাসপেন্ড : ফলতা থানার IC অজয় বাগসাসপেন্ড : উস্তি থানার OC শুভেচ্ছা বাগ দ্বিতীয় দফার নির্বাচন ঘটনাবিহীন করতে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ
অতিরিক্ত ১১ পুলিশ পর্যবেক্ষকের জন্য রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মাকে চিঠি। পর্যবেক্ষকদের জন্য পার্সোনাল সিকিওরিটি অফিসার চেয়ে চিঠি CEO দফতরের। পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ইত্যাদি ভিনরাজ্য থেকে আসছেন এই পুলিশ পর্যবেক্ষকরা, খবর সূত্রের। দ্বিতীয় দফার নির্বাচনে বিশেষ বিশেষ এলাকার দায়িত্ব দেওয়া হবে এই অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষকদের, খবর CEO দফতর সূত্রে।
দ্বিতীয় দফার আগে বাছা বাছা কেন্দ্র পরিদর্শনে CEO মনোজ কুমার আগরওয়াল
আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর পরিদর্শনে CEO, খবর নির্বাচন কমিশন সূত্রে। CEO মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে আছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। আর মনোজ কুমার আগরওয়াল, সুব্রত গুপ্তর সঙ্গে আছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক N.K. মিশ্র। দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ করাতে পরিদর্শন, খবর নির্বাচন কমিশন সূত্রে।
