অনির্বাণ বিশ্বাস. কলকাতা : আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে বাছা বাছা কেন্দ্র পরিদর্শনে CEO মনোজ কুমার আগরওয়াল। আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর পরিদর্শনে যাচ্ছেন CEO, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। CEO মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে আছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন.কে.মিশ্র। দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ করাতে এই পরিদর্শন বলে খবর নির্বাচন কমিশন সূত্রে।

Continues below advertisement

বিস্তারিত...

আজ সকাল থেকেই সিইও মনোজ আগরওয়ালের পাশাপাশি সুব্রত গুপ্ত এবং এন কে মিশ্র, তাঁরা তিনজনই বেরিয়ে পড়েছেন । রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের আগে বিশেষ বিশেষ জায়গায় তাঁরা যাচ্ছেন। এইসব জায়গায় অতীতে সন্ত্রাসের একাধিক ইতিহাস রয়েছে। স্বাভাবিকভাবেই সেই জায়গাগুলি তাঁরা বেছে নিয়েছেন যাতে সুষ্ঠুভাবে সেখানে নির্বাচন করা যায়। এই জায়গাগুলির তালিকায় রয়েছে- ব্যারাকপুর, আরামবাগ, সন্দেশখালির মতো জায়গা। এইসব জায়গা কীভাবে নজরদারি চলছে, কীভাবে প্রস্তুতি পুলিশ পর্যবেক্ষকরা নিয়েছেন...সবিস্তারে তার খোঁজখবর তাঁরা নিচ্ছেন। মূলত তাঁরা যেটা চাইছেন, উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে প্রথম দফার যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে কৌশল নির্বাচন কমিশনের তরফে নেওয়া হয়েছিল, মনে করা হচ্ছে দ্বিতীয় দফার নির্বাচনের ক্ষেত্রে স্ট্র্যাটেজির বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হবে। তার কারণ, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিয়ে কমিশন যেভাবে প্রথম দফার ভোট করিয়েছে, তার জেরে মানুষের কাছে একটা প্রত্যাশা তৈরি হয়েছে। দ্বিতীয় দফার ক্ষেত্রেও যাতে মানুষের প্রত্যাশা পূরণ হয়, সেই চেষ্টাই তারা করছে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, অশান্তি-কবলিত এলাকায় বাড়তি নজর রাখছে নির্বাচন কমিশন।

Continues below advertisement

স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোটদান হল এবারের বিধানসভা নির্বাচনে। প্রথম দফায় ভোট পড়ল ৯২.৩৫ শতাংশ। রাজ্যের ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন। শুধু ভোটদানের হারে নয়, বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড হল ভোটার সংখ্যাতেও। প্রথম দফায় ভোট হয়েছে ১৬টি জেলায়। SIR-এর পর এই জেলাগুলিতে, ২০২১-এর তুলনায় ভোটারের সংখ্য়া কমেছে ১৭ লক্ষ। অথচ, প্রথম দফায় ২০২১-এর তুলনায় প্রায় ১৮ লক্ষ বেশি ভোট পড়েছে। এবার দ্বিতীয় দফার নির্বাচন। আগামী ২৯ এপ্রিল হবে শেষ দফার এই ভোট। ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। এই পর্বে ভোট রয়েছে- পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়।