পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ভোটের মুখে নাকা চেকিংয়ে গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। বালিগঞ্জের বিড়লা মন্দিরের কাছে SST নাকা চেকিংয়ে উদ্ধার টাকা। গাড়ি থেকে উদ্ধার ২৫ লক্ষ টাকা। কী কারণে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে কারণ দেখাতে না পারায়, টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটের আগে মোট ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সময়সীমায় এই টাকা উদ্ধার হয়েছে। 

Continues below advertisement

অন্য়দিকে, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে।

গতকাল ভোটের মুখে শিলিগুড়িতে বড়সড় নগদ টাকা উদ্ধার,গাড়ি থেকে মিলল ১০ লক্ষ টাকা। নির্বাচনের মুখে কড়া নজরদারির মধ্যেই শিলিগুড়িতে বড়সড় নগদ টাকা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।শহরের ব্যস্ততম সেবক রোড এলাকায় নাকা তল্লাশির সময় একটি চার চাকা গাড়ি থেকে উদ্ধার করা হয় নগদ ১০ লক্ষ টাকা।

Continues below advertisement

জানা গিয়েছে,নির্বাচন কমিশনের নির্দেশে চলা নিয়মিত নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক একটি গাড়িকে থামানো হয়।এরপর গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে একটি নীল রঙের ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ ও নির্বাচন আধিকারিকেরা। গাড়িতে থাকা ব্যক্তিদের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে তারা কোনও বৈধ নথি দেখাতে পারেননি ও সন্তোষজনক উত্তরও দিতে ব্যর্থ হন।

এরপর নির্বাচন কমিশনের নিয়ম মেনে উদ্ধার হওয়া সম্পূর্ণ অর্থ বাজেয়াপ্ত করা হয়।নির্বাচনের মুখে এত বড় অঙ্কের নগদ অর্থ কোথা থেকে ও কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল,তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ও নির্বাচন কমিশন।উল্লেখ্য,ভোটের সময় অবৈধ অর্থ লেনদেন রুখতে নির্বাচন কমিশনের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি জোরদার করা হয়েছে।

অন্যদিকে, শীতলকুচিতে নাকা চেকিংয়ের সময় উদ্ধার বিপুল পরিমাণ নগদ। কোচবিহারের সিতাই-শীতলকুচি সীমান্তে নাকা চেকিং করছিল শীতলকুচি থানার পুলিশ, সেই সময়ে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৭ লক্ষ টাকা নগদ করা হয়। পুলিশ সূত্রে দাবি, যথার্থ কারণ না দেখাতে পারায় বাজেয়াপ্ত করা হয় টাকা।