অর্ণব মুখোপাধ্যায়, চুঁচুড়া: চুঁচুড়ায় কারবালায় তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডেও তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের অভিযোগের পর বিজেপির ক্যাম্প ভাঙচুর, অভিযোগ দেবাংশুর। তৃণমূলই লোক জড়ো করেছিল, পাল্টা দাবি বিজেপির।
দেবাংশু ভট্টাচার্য, '২৭ তারিখ নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছিলন যে ১০০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক দল কোনও পার্টি ক্যাম্প করতে পারবে না। সেই মতো সব জায়গায় ১০০ মিটারের একটি লাইন এঁকে দেওয়া হয়েছে। কিন্তু রাতে যখন নির্দেশিকা চেঞ্জ হয় তখন সেটা ২০০ মিটার করা হয়েছে অথচ সেই ২০০ মিটারের লাইন কোথাও টানা হয়নি।
এদিন, হুগলির চুঁচুড়া বিধানসভার ৩৩২ বুথ থেকে প্রায় ৩০০ মিটার দূরে মনসাতলা এলাকায় তৃণমূলের একটি শিবির ভেঙে দিল কেন্দ্রীয় বাহিনী। কয়েক জনকে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত হন দলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাঁর অভিযোগ, "সকাল থেকেই বকলমে রাষ্ট্রপতি শাসন জারি করে তৃণমূলকে হারানোর প্রচেষ্টা চালাচ্ছে কমিশন।"
কমিশনের কড়া নজরদারি
অবাধ ও সুষ্ঠু ভোট করাতে তৎপর কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর কাজ তদারকি করতে সরেজমিনে DG-রা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় কাজের তদারতি করে দেখেন DG, CRPF জি পি সিং। উত্তরপ্রদেশ থেকে আসা IPS ও স্পেশাল পুলিশ অবজার্ভার অজয় পাল শর্মার সঙ্গে বৈঠক করেন DG, CRPF জি পি সিং। উত্তর ২৪ পরগনায় গিয়ে পরিস্থিতি দেখতে নোয়াপাড়ায় পৌঁছে যান DG, BSF প্রবীণ কুমার। সেখানে গিয়ে তিনি কেন্দ্রীয় বাহিনীর বন্দোবস্ত খতিয়ে দেখেন।
