রুমা পাল, কলকাতা :সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, বিচারাধীন ভোটারদের সংখ্যা প্রকাশ করল নির্বাচন কমিশন। এবার বিচারাধীন তালিকা থেকে বাদ গেল ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম। ২৮ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন পর্যায়ে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। হিসেব বলছে, কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন বিবেচনাধীন তালিকার মধ্যে, ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের নিষ্পত্তি হয়েছে।
মুর্শিদাবাদ তালিকা অনুযায়ী সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদে। সংখ্যাটা ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭। এই জেলা থেকে বিচারাধীন তালিকায় ছিল ১১ লক্ষ ১ হাজার ১৪৫। 'ফাউন্ড এলিজিবল' তালিকায় নাম রয়েছে ৬ লক্ষ ৩৩ হাজার ৬৭১ জনের। উত্তর ২৪ পরগনা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে নাম বাদ গেছে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের। এই জেলা থেকে বিচারাধীন তালিকায় ছিল ৫ লক্ষ ৯১ হাজার ২৫২ জনের নাম। 'ফাউন্ড এলিজিবল' তালিকায় নাম রয়েছে ২ লক্ষ ৬৫ হাজার ৭৭ জনের। মালদা এই জেলা থেকে নাম বাদ গেছে ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জনের। এখান থেকে বিচারাধীন তালিকায় ছিল ৮ লক্ষ ২৮ হাজার ১২৭ জনের নাম। 'ফাউন্ড এলিজিবল' তালিকায় নাম রয়েছে ৫ লক্ষ ৮৮ হাজার ৬৫৭ জনের। দক্ষিণ ২৪ পরগনা এই জেলা থেকে নাম বাদ গেছে ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জনের। এখান থেকে বিচারাধীন তালিকায় ছিল ৫ লক্ষ ২২ হাজার ৪২ জনের নাম। 'ফাউন্ড এলিজিবল' তালিকায় নাম রয়েছে ২ লক্ষ ৯৫ হাজার ৭৩৯ জনের। পূর্ব বর্ধমান এই জেলা থেকে নাম বাদ গেছে ২ লক্ষ ৯ হাজার ৮০৫ জনের। এখান থেকে বিচারাধীন তালিকায় ছিল ৩ লক্ষ ৬৫ হাজার ৫৩৯ জনের নাম। 'ফাউন্ড এলিজিবল' তালিকায় নাম রয়েছে ১ লক্ষ ৫৪০ জনের। এছাড়াও প্রতিটি জেলারই আলাদা আলাদা করে পরিসংখ্যান প্রকাশ করেছে কমিশন।
মমতার প্রতিক্রিয়া
মঙ্গলবার ফের একবার একই ইস্যুতে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জনসভা থেকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, একজনকেও বাংলা থেকে তাড়াতে দেব না। একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুঠছে, অন্যদিকে লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে তারা এসে কী বিজেপির হয়ে ভোট করবে।
