কলকাতা: প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও তুমুল উৎসাহের সঙ্গে ভোট দিলেন বহু মানুষ। একই সঙ্গে পড়ল রেকর্ড ভোটও। দ্বিতীয় দফায় বুধবার ভোটগ্রহণ হল কলকাতা-সহ ৭টি জেলার ১৪২টি আসনে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, এদিন বিকেল ৫টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৮৯ দশমিক ৯৯ শতাংশ।
গত বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে, ৯৩ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছিল। স্বাধীনতার পর সর্বোচ্চ। সেই রেকর্ড কি ছাপিয়ে যাবে দ্বিতীয় দফায়? গোটা রাজ্যবাসী সেটা দেখার অপেক্ষায় ছিলেন। ছাপিয়ে না গেলেও বুধবার সকাল থেকেই ভাল ভোট পড়তে শুরু করে।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ে ১৮.৩৯ শতাংশ। সকাল ১১টায় সেই হার দাঁড়ায় ৩৯.৯৭ শতাংশ। ৬১.১১ শতাংশ ভোট পড়ে যায় দুপুর ১টা পর্যন্ত। দুপুর ৩টে প্রদত্ত ভোটের হার দাঁড়ায় ৭৮.৬৪ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৮৯.৯৯ শতাংশ।
ভোটিংয়ে প্রথম দফাকেও টেক্কা দিল দ্বিতীয় দফা। দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%। ভোটের হার আরও বাড়ার সম্ভাবনা। ২০২১-এর তুলনায় প্রথম দফায় ১৭ লক্ষ কম ভোটার, ভোট বেড়েছিল সাড়ে ২১ লক্ষ। ২০২১-এর তুলনায় দ্বিতীয় দফায় ৩৪ লক্ষ কম ভোটার। ২০২১-এর তুলনায় এখনও পর্যন্ত দেড় লক্ষ বেশি ভোটিং। ২০৩১-এর তুলনায় ২ দফায় এখনও পর্যন্ত ২৩ লক্ষ বেশি ভোটিং।
কোথায় কত ভোট?
পূর্ব বর্ধমান: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯২%হুগলি, নদিয়া: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%উত্তর ২৪ পরগনা: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%দক্ষিণ ২৪ পরগনা: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%হাওড়া: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯০%কলকাতা দক্ষিণ: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৬%কলকাতা উত্তর: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৮%
বালিগঞ্জ: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৬%ভবানীপুর: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৬%কলকাতা বন্দর: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৭%রাসবিহারী: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৫%এন্টালি: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৯%বেলেঘাটা: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৯%মানিকতলা: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৮৯%গোঘাট: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯২%মেমারি: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৯৩%
এদিকে আজ নির্বাচন কমিশন জানায় যে, ভোটের পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে থাকবে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী অশান্তি রুখতে সিদ্ধান্ত কমিশনের, এমনটাই সূত্রের খবর।
