কলকাতা : মালদার মোথাবাড়ির ঘটনায় উত্তাল রাজ্য।  বিরোধীদের নিশানায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের ঘটনার পর বৃহস্পতিবাদ সাগরদিঘির জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনারা জানেন, এখন প্রশাসন আমার হাতে নেই। আইন-শৃঙ্খলা পুরোটাই আমার হাত থেকে কেড়ে, নির্বাচন কমিশন হাতে নিয়েছে।' এই বক্তব্যের পর শুক্রবার  মোথাবাড়িতে গাড়িতে উঠে উস্কানিমূলক বক্তৃতা দেওয়া আইনজীবীকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম মোফাক্কারুল ইসলাম। ধৃত মোফাক্কারুলের সহযোগী এক্রামুলকেও ধরে সিআইডি। আর তারপরই জনসভা থেকে চাঞ্চল্যকর দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ।  

Continues below advertisement

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?               

'বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। মুম্বই থেকে এসেছিল। মুম্বই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসেছে। আইএসএফ ওদের সাথে। কংগ্রেসেরও উস্কানি আছে। আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল ..বিজেপির টাকায়...আর  যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে, এনআইএ আসার আগেই , আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি, সেই সিআইডি, ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেফতার করেছে। ' হরিরামপুরের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

Continues below advertisement

কীভাবে মোফাক্কারুলকে পাকড়াও করে CID? 

মোথাবাড়ির ঘটনায় প্রথমে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুলকে পাকড়াও করে CID । পরে ADG উত্তরবঙ্গ তাঁকে গ্রেফতারের কথা জানান। বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুলের এক সহযোগী, এক্রামুল বাগানীওকেও গ্রেফতার করা হয়েছে। মোথাবাড়িকাণ্ডে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মোফাক্কারুলের একাধিক ভিডিও। কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে অশান্তির সময় গাড়ির মাথায় উঠে বক্তৃতা করতে দেখা গেছে তাঁকে। পুলিশের দাবি, মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী। পুলিশ জানিয়েছে, বুধবার কলকাতা থেকে ইটাহার ফেরার সময় কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসের সামনে ঘৃণা-ভাষণ দেন মোফাক্কারুল। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন সহযোগী এক্রামুলও।  

পুলিশ জানিয়েছে, ঘটনার পর ধরপাকড় শুরু হতেই ২ জনে ব্যাঙ্গালোর পালানোর চেষ্টা করেন। বিমানে ওঠার আগে বাগডোগরা বিমানবন্দর থকে তাঁদের গ্রেফতার করা হয়।  পুলিশ সূত্রে খবর, মোফাক্কারুলের বিরুদ্ধে কালিয়াচক ও মোথাবাড়ি থানায় একাধিক মামলা রয়েছে।  গ্রেফতারির পর বিমানবন্দর থেকেই ফেসবুক লাইভ করেন ধৃত আইনজীবী।