হুগলি:আরামবাগে তৃণমূল সাংসদ মিতালি বাগ এর গাড়িতে হামলার অভিযোগে  গ্রেফতার করা হল তিনজনকে। এদিন অভিষেকের সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদের গাড়িতে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। ওই ঘটনার পর আক্রান্ত হন মিতালি বাগ। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

আরও পড়ুন, ভোটের ১দিন আগে গ্রেফতার ৩ তৃণমূল কাউন্সিলর, কী কারণে হাতকড়া পড়ানো হল শাসক নেতাদের ?

হুগলির গোঘাটে বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগের পরেই কি পাল্টা আক্রমণ ?

মূলত এদিন ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। সোমবার সকালেই বিজেপির প্রচার ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল হুগলির গোঘাট এলাকা। বিজেপির গাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠে আসে।  সকালে তখন ওই ঘটনার পর একাধিক বিজেপি কর্মী জখম হয়েছিলেন।  আক্রান্ত বিজেপি কর্মীদের গোঘাটের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে এরপরেই পাল্টা বিজেপি কর্মী সমর্থকেরা জমায়েত হতে শুরু করে বলে অভিযোগ।

ঠিক ওই সময়ই  অভিষেকের সভায় যোগ দিতে , আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ ,গাড়ি করে যাচ্ছিলেন

এদিকে ঠিক ওই সময়ই  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে , আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ ,গাড়ি করে যাচ্ছিলেন। অভিযোগ, তৃণমূল সাংসদ মিতালি বাগকে দেখতে পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা, তাঁর গাড়ি থামায়। এরপরেই শুরু হয় ইট বৃষ্টি  বলে অভিযোগ। লাঠি দিয়ে গাড়ির কাচে আঘাত করা হয় বলে অভিযোগ । এরপর কোনওরকমে, চালককে বলে মিতালি বাগ ওই স্থান বের হয়ে আসেন। কিন্তু  ওই ঘটনার পর  অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মিতালি বাগ। এরপর আক্রান্ত মিতালি বাগকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। 

হুগলির জেলাশাসকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে,তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে হতে পারে সংঘর্ষ

তবে, হুগলির জেলাশাসকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে,তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে হতে পারে সংঘর্ষ। CCTV ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ, উল্লেখ জেলাশাসকের রিপোর্টে। 'আরামবাগ এবং গোঘাটে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর উপস্থিতি আছে', বর্তমানে এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ, দাবি করা হয়েছে জেলাশাসকের রিপোর্টে। তবে ভোটের আগেই কোনও অন্যায় বরাদাস্ত করা হবে না, যেমন বলা হয়েছিল, সেই মতোই বেলা পেরোতেই এই ঘটনায় পদক্ষেপ নেওয়া হয়। শেষ অবধি পাওয়া খবরে মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।