কলকাতা : প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। একে অপরকে সমানে টক্কর দিচ্ছে। কোন আসনে কে এগিয়ে তার প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করে দিয়েছে একে একে। তৃণমূল কংগ্রেসের কোন প্রার্থী কোথায় এগিয়ে তা দেখে নেওয়া যাক একনজরে...
তৃণমূলের কোন কোন প্রার্থী এগিয়ে ?
কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান।
জাঙ্গিপাড়ায় এগিয়ে তৃণমূলের স্নেহাশিস চক্রবর্তী।
বেহালা পশ্চিম এগিয়ে রত্না চট্টোপাধ্যায়।
বেহালা পূর্বে এগিয়ে তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তী।
বোলপুরে এগিয়ে চন্দ্রনাথ সিংহ।
গোয়ালপোখরে মহম্মদ গোলাম রব্বানি এগিয়ে।
সুজাপুরে এগিয়ে সাবিনা ইয়াসমিন।
মধ্যমগ্রামে এগিয়ে রথীন ঘোষ।
বালিগঞ্জে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়।
হাসন বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী কাজল শেখ।
চাঁচলে এগিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, দেবাশিস কুমার, কুণাল ঘোষ, শশী পাঁজা, মলয় ঘটকের মতো একাধিক হেভিওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থী পিছিয়ে পড়েছেন। West Bengal Election 2026 Result
রাজ্য পরিবর্তন হবে ? নাকি বিপুল জনাদেশ নিয়ে ফের কামব্যাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ? তা নিয়ে যাবতীয় জল্পনা-চর্চায় এবার ইতি পড়তে চলেছে। তবে তার জন্য রাজ্যবাসীকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আগামী পাঁচ বছর রাজ্য পরিচালনার দায়িত্বে কোন দলকে পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষ দেখতে চাইছেন তা জানার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল গত ১৫ মার্চ। ওইদিনই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো এবার রাজ্য দুই দফায় নির্বাচন হয়েছে। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। আজ ফল ঘোষণা। আজ ২৯৩টি আসনের ভোট গণনা হবে। কারণ, কারণ, ব্যাপক বেনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে ফলতার ভোট।
ডিসক্লেমার : ফলাফলের প্রাথমিক ট্রেন্ড ধরে কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না।
