কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ভবানীপুর। রাজ্য রাজনীতির এই মুহূর্তের ভরকেন্দ্র। কারণ, এই আসনে এবার সম্মুখ-সমরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। শেষ হাসি কে হাসবে তা স্পষ্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর গণনার আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। কারণ, শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রের ভোটগণনা হবে এখানে। এই স্কুলে যাওয়ার পথে এজেসি বোস রোডের দিকে নিরাপত্তার 'বজ্রআঁটুনি'। ত্রি-স্তরীয় নিরাপত্তার বেষ্টনী রাখা হয়েছে। প্রায় ২ হাজার পুলিশ আছে। গোটা এলাকা পুলিশে ছয়লাপ। কার্যত পুলিশি ঘেরাটোপে গণনাকেন্দ্র ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যে এজেন্টরা এসে পৌঁছেছেন। শেক্সপিয়র সরণির দিকও পুলিশের ঘেরাটোপে বন্দি করে ফেলা হয়েছে।

Continues below advertisement

হেভিওয়েট কেন্দ্রের নিরিখে ভবানীপুর যে এবার নির্বাচনে সবার শীর্ষে সেকথা বলার অপেক্ষা রাখে না। কারণও স্পষ্ট। এই কেন্দ্রে এবার মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। বাম ও কংগ্রেসের প্রার্থী থাকলেও, এখানে লড়াই মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীর মধ্যে। ভোটের পরও স্ট্রংরুমের কথা ভেবে ছুটে এসেছেন মমতা-শুভেন্দুরা। কাজেই, এই কেন্দ্রে জয়-পরাজয়ের ওপর রাজ্য রাজনীতির অনেক কিছু নির্ভর করছে।

নজরে বঙ্গ রাজনীতির এই হেভিওয়েট প্রার্থীরা, আগামী ৫ বছর কী ভূমিকায় নির্ধারণ হবে আজই

Continues below advertisement

রাজ্য পরিবর্তন হবে ? নাকি বিপুল জনাদেশ নিয়ে ফের কামব্যাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ? তা নিয়ে যাবতীয় জল্পনা-চর্চায় এবার ইতি পড়তে চলেছে। তবে তার জন্য রাজ্যবাসীকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আগামী পাঁচ বছর রাজ্য পরিচালনার দায়িত্বে কোন দলকে পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষ দেখতে চাইছেন তা জানার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল গত ১৫ মার্চ। ওইদিনই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো এবার রাজ্য দুই দফায় নির্বাচন হয়েছে। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। আজ ফল ঘোষণা। আজ ২৯৩টি আসনের ভোট গণনা হবে। কারণ, কারণ, ব্যাপক বেনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে ফলতার ভোট।