কলকাতা: ভোটের (Assembly Election) আগে হাইভোল্টেজ শনিবার। আজ একই দিনে রাজ্যে ভোটপ্রচার করলেন মোদি (Narendra Modi)-শাহ (Amit Shah) থেকে মমতা (Mamata Banerjee)-অভিষেক (Abhishek Banerjee)। একাধিক কেন্দ্রের তৃণমূল (TMC News) প্রার্থীদের সমর্থনে ঢালাও ভোটপ্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেশিয়াড়িতে তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডির সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকেই বিস্ফোরক দাবি করলেন তিনি। 

Continues below advertisement

এদিন ভোটের সভামঞ্চ থেকেই দাবি করেন যে ভবানীপুরে মনোনয়ন বাতিলের চেষ্টা করা হয়েছে। কেশিয়াড়ির সভায় অভিযোগ তৃণমূলনেত্রীর। তিনি বলেন, 'শুধু বিজেপির সঙ্গে লড়াই নয়, ভ্যানিশ-ফিনিশ ওয়াশিং মেশিনের সঙ্গেও লড়তে হচ্ছে। আমার মনোনয়ন বাতিল করতে দু'টো মিথ্যা হলফনামা দিয়েছিল। ওই গদ্দাররা আমার নামে মিথ্যা হলফনামা দিয়েছিল, যাতে ভোটে লড়তে না পারি', শেষ অবধি পারেননি, কেশিয়াড়ির সভায় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সাধারণ মানুষকে সতর্ক করেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, বিজেপি সরাসরি ভোটে জেতার ক্ষমতা রাখে না, তাই তারা জোর করে ক্ষমতা দখলের চেষ্টা করছে। ইভিএম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "ভোটের দিন মেশিন খারাপ করে দেবে। ওই মেশিনে ভোট হবে না, চিপ ঢুকিয়ে দেবে। পরে আবার নতুন মেশিন আনবে।"

Continues below advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'বাংলায় ইভিএমে ভোট ট্যাপ করে, এরা থাকলে ফ্রি ইলেকশন হতে পারে না। বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। সেন্ট্রালের যত লোক আছে বলে দিয়েছে, বিজেপি যা বলবে তাই করতে হবে। কেন? প্রত্যেক চেয়ারের সম্মান আছে।'                                                                 

তৃণমূল নেত্রী বলেন, 'কেউ কাউন্টিং ছেড়ে চলে যাবেন না। প্রথমে স্লো করবে। মেশিন খারাপ হলে চেঞ্জ করাবেন। চিপ ঢুকিয়ে দিতে পারে। একটু কষ্ট করে লাইনে দাঁড়াবেন। ভোটের দিন করতে হবে জব্দ, এদের স্তব্ধ করতে হবে। বাংলায় শূন্য করে দিন'। 

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে ১০টা ৪২ নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রওনা দিয়ে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পেশ করেছিলেন নিজের মনোনয়ন।