কলকাতা: বৃহস্পতিবার প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গে (West Bengal) রেকর্ড করেছে ভোটদানের হার (Voter Percentage)। তবে শুধু ভোটদানের হারেই নয়, ভোটার সংখ্যাতেও রেকর্ড তৈরি হয়েছিল। ঐতিহাসিক ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে। এবার দ্বিতীয় দফার ভোটেও সকাল ১১টা পর্যন্ত ৩৯.৯৭ শতাংশ ভোট পড়েছে। সাম্প্রতিক সময়ে এই ব্যাপক পরিণামে ভোটদানের হার নজিরবিহীন বলা হচ্ছে। 

Continues below advertisement

নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, কোন জেলায় কত ভোট (Voting)? 

হুগলি- ৪৩.১২%হাওড়া- ৩৯.৪৫%কলকাতা (উত্তর)- ৩৮.৩৯% কলকাতা (দক্ষিণ)- ৩৬.৭৮%নদিয়া- ৪০.৩৪%উত্তর ২৪ পরগনা- ৩৮.৪৩%পূর্ব বর্ধমান- ৪৪.৫০%দক্ষিণ ২৪ পরগনা- ৩৭.৯২% 

Continues below advertisement

পরিসংখ্যান বলছে, ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রায় ৮২ শতাংশ ভোট পড়েছিল। আর এবার প্রথম দফা নির্বাচনে পড়েছে ৯২ শতাংশ ভোট। এবার দ্বিতীয় দফার ভোটে শেষ পর্যন্ত কত ভোট পড়ে তা দেখার। 

২০২১-এর যে ভোটার তালিকায় ভোট হয়েছিল, আর ২০২৬-এ যে ভোটার তালিকায় ভোট হচ্ছে দুটো এক নয়। তার কারণ ২০২৬-এর ভোটের আগে SIR হয়েছে। SIR-এ প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। 

আরও পড়ুন, দ্বিতীয় দফার ভোটে জেলায় জেলায় অশান্তির ছবি, মারধর, ভোটারদের হুমকি?

প্রথম দফার ভোট প্রসঙ্গে সুপ্রিম-মন্তব্য

ভোটে কোনও হিংসার ঘটনা না ঘটা অত্যন্ত ইতিবাচক দিক। মানুষ ভোট দিলে গণতন্ত্র মজবুত হয়। রাজ্যের বিধানসভা ভোটে রেকর্ড ভোট পড়ায় সন্তোষ প্রকাশ করে SIR মামলার শুনানিতে মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট

আজ মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। যার মধ্যে পুরুষ ভোটার ১২২৮ জন ও মহিলা ভোটার ২২০ জন। ভোট দেবেন ৩ কোটি ২২ লক্ষ ১৩ হাজার ৭৯৮ জন। দ্বিতীয় দফায় মোট ৩,২৪৩ জন ভোটার রয়েছেন যাঁদের বয়স ১০০ বছরের বেশি। মোট পোলিং স্টেশন ৪১ হাজার ১টি। দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। থাকছে ৩৮ হাজার ২৯৭ রাজ্য পুলিশ। প্রতিটি বুথে আছে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী।